Skeleton Discovery: পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার মহিলার কঙ্কাল! দ্বিতীয় স্বামীর খোঁজে পুলিশ
A woman’s skeleton was found in an abandoned house in Siliguri’s Debidanga area, sparking major public shock.
Truth Of Bengal: পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার নিঁখোজ মহিলার কঙ্কাল (Skeleton Discovery)। এই ঘটনা সামনে আসতে শিলিগুড়ির দেবিডাঙ্গা এলাকায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে। কঙ্কালটি সরকারি স্কুলের শিক্ষিকা পাষাং দোয়া শেরপা নামের এক মহিলার।
[আরও পড়ুন: Operation Sindhu: রাস্তায় ভাঙা কাচ, মাথার উপর ফাইটার জেট, তিক্ত অভিজ্ঞতা শোনালেন অনিরুদ্ধ!]
জানা গিয়েছে, সিকিমে প্রথম স্বামীর মৃত্যুর পর তিনি বিহারের এক ব্যক্তির সঙ্গে দ্বিতীয় বিয়ে করে শিলিগুড়িতে থাকতে শুরু করেন। দ্বিতীয় স্বামীর কোন খোঁজ পাওয়া যায়নি, তদন্ত চালাচ্ছে পুলিশ। আত্মহত্যা নাকি খুন, তাও খতিয়ে দেখা হচ্ছে।
চলতি বছরের জানুয়ারী মাসে মহিলার সিকিমের পরিবার তাঁর নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করেন সিকিম থানায়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত নেমে মহিলার কঙ্কাল উদ্ধার করে পুলিশ। শেরপা শিলিগুড়ির দেবিডাঙ্গা এলাকায় দ্বিতীয় স্বামীর বাড়িতে রয়েছে বলে জানতে পারে পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের সঙ্গে যোগাযোগ করে যৌথভাবে দেবিডাঙ্গায় পৌঁছয় সিকিম পুলিশ(Skeleton Discovery)।
[আরও পড়ুন: Avinash Sable: বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসরে ভাল ফলই লক্ষ্য অবিনাশের]
পুলিশ পৌঁছে দেখে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে, তালা বন্ধ। তালা ভেঙে ঘরের মধ্যে প্রবেশ করতেই পড়ে থাকা কঙ্কাল দেখেই চক্ষু চড়ক গাছ পুলিশের। কঙ্কালটি উদ্ধার করে পাঠিয়ে দেয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে। পরিবারের সদস্যরা কঙ্কালের পরনে থাকা পোশাক ও অলঙ্কার দেখে কঙ্কালটি পাষাং-এর বলে শনাক্ত করেছেন। তবে ডিএনএ ও ময়নাতদন্তের রিপোর্ট এলে দেহটি ওই মহিলার কিনা তা স্পষ্ট হবে(Skeleton Discovery)।






