Infant Murder: নিষ্ঠুরতার শেষ সীমা! বাসে সন্তান প্রসবের পর জানলা দিয়ে সদ্যোজাতকে ছুঁড়ে ফেলে দিলেন মা-বাবা
সদ্যোজাত শিশুকে প্লাস্টিকে মুড়ে বাসের জানলা দিয়ে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বাবা- মায়ের বিরুদ্ধে।
Truth of Bengal: চলন্ত বাসেই সন্তান প্রসব করেন এক তরুণী। আর কিছুক্ষণের মধ্যেই সদ্যোজাত শিশুকে প্লাস্টিকে মুড়ে বাসের জানলা দিয়ে ছুড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল বাবা- মায়ের বিরুদ্ধে। এমনই ঘটনার ধিক্কারজনক ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্রের পরভানিতে। পুলিশ ইতিমধ্যেই মৃত শিশুটিকে উদ্ধার করেছে। সেইসঙ্গে ওই যুগলকে গ্রেফতার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ, পরভানির পাঠরি-সেলু রোড দিয়ে যাচ্ছিল একটি দূরপাল্লার বেসরকারি স্লিপার কোচ বাস। বাসের এক বৃদ্ধ সহযাত্রী হঠাৎ দেখেন, জানলা দিয়ে কিছু একটা ছুড়ে ফেলা হচ্ছে। সন্দেহ হলে তিনি পাশের যাত্রীকে জিজ্ঞেস করেন (Infant Murder)।
তখন এক যুবক বলেন, তাঁর স্ত্রী বমি করেছিলেন, সেই প্লাস্টিক মোড়া বমিটাই বাইরে ফেলে দিয়েছেন।সেই সময় বিষয়টি নিয়ে আর প্রশ্ন না হলেও, বাসচালকও লুকিং গ্লাসে ঘটনাটি দেখে ফেলেন। কিছু সময় পর তিনিও ওই যুবককে জিজ্ঞেস করেন, এবং একই উত্তর পান।বাসচালকের সন্দেহ দূর না হতেই রাস্তায় প্রাতঃভ্রমণে বেরোনো এক বৃদ্ধ পুলিশের হেল্পলাইনে ফোন করে জানান, রাস্তার ধারে একটি প্লাস্টিক মোড়া সদ্যোজাত শিশুর দেহ পড়ে রয়েছে।সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা দ্রুত তদন্ত শুরু করে এবং কিছুক্ষণের মধ্যেই সংশ্লিষ্ট বাসটিকে চিহ্নিত করে থামায়। জিজ্ঞাসাবাদের পর পুলিশের জেরায় ফেটে পড়ে দম্পতি (Infant Murder)।
আরও পড়ুন: Appeal Accepted: সঞ্জয় রায়ের মামলা গ্রহণ আদালতের, শুনানি সেপ্টেম্বরে
পুলিশ জানিয়েছে, ধৃত যুগলের নাম রীতিকা ধেরে (১৯) ও আলতাফ শেখ। আলতাফ নিজেকে রীতিকার স্বামী বলে দাবি করেছেন। পুলিশের জেরায় আলতাফ স্বীকার করেছেন, বাসেই রীতিকা একটি পুত্রসন্তানের জন্ম দেন, এবং শিশুটি কাপড়ে মুড়ে কিছুক্ষণ রাখার পর, তাঁরা প্লাস্টিকে পেঁচিয়ে বাসের জানলা দিয়ে ছুড়ে দেন।এই ঘটনায় চমকে গিয়েছে পুলিশ প্রশাসনও। শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে কিনা, সে বিষয়ে শুরু হয়েছে পূর্ণাঙ্গ তদন্ত।বাসটিকে আপাতত আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। যুগলকেও হেফাজতে রাখা হয়েছে (Infant Murder)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/193NB43TzC/
তাদের বিরুদ্ধে শিশুহত্যা ও অপরাধ গোপনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।মাত্র ১৯ বছর বয়সি এক তরুণীর এমন অমানবিক কাণ্ডে প্রশ্ন উঠছে সমাজজীবনের নানা স্তরে। কীভাবে এমন নিষ্ঠুরতা সম্ভব? প্রশাসন জানিয়েছে, দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। তবে কি কারণে সদ্যোজাতকে হত্যা করার পরিকল্পনা করেন যুগল তা স্পষ্ট নয়। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত (Infant Murder)।






