গাইঘাটায় গুলিবিদ্ধ প্রাক্তন বিজেপি কর্মী! আটক এক
Former BJP worker shot dead in Gaighata! One arrested
Truth Of Bengal: গাইঘাটায় গুলিবিদ্ধ বিজেপি কর্মী! ভোর বেলায় বাজার থেকে বাড়ি ফেরার পথে এক বৃদ্ধকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে গুলিবিদ্ধ বৃদ্ধের নাম আশুতোষ বিশ্বাস। বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার বড়া কৃষ্ণনগর এলাকায়। তিনি একালায় পুরনো বিজেপি কর্মী বলে পরিচিত। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে আশুতোষ বিশ্বাস তার স্ত্রীকে ট্রেনে তুলে দিয়ে ঠাকুরনগর স্টেশনে গিয়েছিলেন। তারপর সেখান থেকে বাড়ি ফিরছিলেন। বড়া বকুলতলা এলাকায় কেউ বা কার তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। তারা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা সংকট জনক হওয়ায় কলকাতায় রেফার করা হয়। পরিবারের দাবি তার বুকে গুলি লেগেছে। কে বা কারা কি কারণে গুলি চালালো তা তারা জানেন না। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গাইঘাটা থানার পুলিশ। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে।
বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, কারা কী উদ্দেশ্যে তাদের দীর্ঘদিনের পুরনো কর্মীকে গুলি করল তা পুলিশ তদন্ত করে দেখুক। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।






