রাজ্যের খবর

বিশুদ্ধ পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ, ব্যাহত যান চলাচল

Protesters block roads demanding clean drinking water, disrupting traffic

Truth of Bengal: বৃহস্পতিবার সকালে পানীয় জলের অভাবজনিত কারণে গ্রামের মহিলারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারা আসানসোল পৌর কর্পোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের বাইপাস রাস্তা, ৬ নম্বর মুসলিম মহল্লা, গোয়ালা পাড়া রোড, জামুরিয়া বাজার, বাটা মোড় এবং থানা মোড়ে অবরধ করেন। সকাল ৯ টা নাগাধ শুরু হয় এই অবরধ।

এই বিক্ষোভের কারণে জামুরিয়া থানা মোড় থেকে বাইপাস রোড এবং জামুরিয়া থেকে চান্দা পর্যন্ত রাস্তায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিক্ষোভের কারণে রাস্তার উভয় পাশে যানবাহনের সারি দেখা দেয়। যার ফলে যাত্রীদের ব্যাপক অসুবিধা হয়। খবর পাওয়ার সাথে সাথে জামুদিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে বোঝানোর চেষ্টা করে।

জামুরিয়া বড়ো ১ নম্বর চেয়ারম্যান তথা স্থানীয় কাউন্সিলর শেখ শানদার বলেন, অজয় নদীর উপর অবস্থিত দরবোডাঙ্গা প্রকল্পের পানি দূষিত হয়ে পড়েছে পানির টিডিএসে কিছু সমস্যার কারণে। এটি ঠিক করার জন্য কাজ করা হচ্ছে।

 

Related Articles