Fair Revival: গন্ডকাটা মেলা সৌন্দর্যায়নে সরকারি উদ্যোগ
প্রায় ১৫ দিন ধরে চলা এই মেলার সঙ্গে জড়িয়ে রয়েছে এলাকার আবেগ ও সংস্কৃতি
রেবতী মালি, দক্ষিণ ২৪ পরগনা: দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপ বিধানসভার অন্তর্গত গন্ডকাটা মেলা শতাব্দীপ্রাচীন একটি ঐতিহ্যবাহী মেলা, যা পৌষ সংক্রান্তির সময় শুখা নদীর তীরে অনুষ্ঠিত হয়। প্রতিবছর এই মেলায় লক্ষাধিক মানুষের সমাগম ঘটে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব ধর্মাবলম্বী মানুষ এখানে সমানভাবে অংশগ্রহণ করেন, ফলে এই মেলা আজ সম্প্রীতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে। প্রায় ১৫ দিন ধরে চলা এই মেলার সঙ্গে জড়িয়ে রয়েছে এলাকার আবেগ ও সংস্কৃতি (Fair Revival)।
আরও পড়ুনঃ Trump-Iran: “সফল সামরিক অভিযানকে বদনাম করতে চাইছে”, কাদের উদ্দেশে বললেন ট্রাম্প
তবে সময়ের সঙ্গে সঙ্গে প্রাকৃতিক ভাঙনে চিহ্নিত নদী তীরবর্তী অঞ্চল, যেখানে মেলাটি হয়, তা ঝুঁকির মধ্যে পড়ে। নদীর বাঁধ ভেঙে মেলার একটা বড় অংশ নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় মেলাকে রক্ষা ও উন্নয়নের লক্ষ্যে সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে সরকারি উদ্যোগে। কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির আর্থিক সহায়তায় রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত এই উদ্যোগের হাল ধরেছে (Fair Revival)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
প্রথম ধাপে মেলার প্রাঙ্গণ সংলগ্ন নদীবাঁধে ইট বিছিয়ে ঢালাইয়ের কাজ শুরু হয়েছে, যাতে ভাঙন আটকানো যায়। মেলাকে সারা বছর ধরে সক্রিয় ও মনোরম রাখার উদ্দেশ্যে চারপাশে বসার জন্য প্রায় কুড়িটি বেঞ্চ তৈরি হচ্ছে, যেগুলি উপরে টিনের ছাউনি দিয়ে ঢাকা থাকবে। এছাড়া মেলার অভ্যন্তরে কংক্রিটের ঢালাই রাস্তা এবং একটি মন্দির তৈরির কাজও শুরু হবে শীঘ্রই। এই উদ্যোগকে ঘিরে খুশি এলাকার মানুষজন। তাঁদের আশা, এই উদ্যোগ মেলার পুরোনো ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি আগামী প্রজন্মের কাছেও এক গর্বের সম্পদ হয়ে উঠবে (Fair Revival)।






