Falta Theft: ফলতায় চুরির ঘটনায় পুলিশের সফল অভিযানে উদ্ধার ৬ লক্ষ টাকার জিনিসপত্র গ্রেফতার ২
পরিবারের সকল সদস্য বেড়াতে যাওয়ার সুযোগে ফাঁকা বাড়িতে চুরি হয় নগদ টাকা ও সোনার গহনা মিলিয়ে প্রায় ৬ লক্ষ টাকার সম্পত্তি।
লোকেশ হালদার, ফলতা: দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানার অন্তর্গত বসবাদী এলাকায় চুরির এক ঘটনায় দ্রুততার সঙ্গে তদন্ত চালিয়ে চাঞ্চল্যকর সাফল্য পেল স্থানীয় পুলিশ। পরিবারের সকল সদস্য বেড়াতে যাওয়ার সুযোগে ফাঁকা বাড়িতে চুরি হয় নগদ টাকা ও সোনার গহনা মিলিয়ে প্রায় ৬ লক্ষ টাকার সম্পত্তি। তবে, পুলিশের তৎপরতায় গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে এবং উদ্ধার করা হয়েছে সমস্ত চুরি যাওয়া সামগ্রী (Falta Theft)।
আরও পড়ুনঃ Fair Revival: গন্ডকাটা মেলা সৌন্দর্যায়নে সরকারি উদ্যোগ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তি হলেন আলি হোসেন মীর ও মিরাজ মীর। তদন্তে নেমে পুলিশ শুধু সোনা ও নগদ টাকা নয়, অভিযুক্তদের চুরি করা টাকার একটি অংশ দিয়ে কেনা মোটরবাইকটিও বাজেয়াপ্ত করেছে। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, চুরির দিন কয়েক আগে ওই পরিবার ঘুরতে যাওয়ার খবর সামাজিক মাধ্যমে শেয়ার করে। এই তথ্য থেকেই অভিযুক্তরা নিশ্চিত হয় যে বাড়ি ফাঁকা থাকবে, এবং পরিকল্পিতভাবে চুরি চালায় (Falta Theft)।
Truth of Bengal fb Page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
পুলিশের তরফে এই ঘটনার পর সাধারণ মানুষকে সতর্ক করে জানানো হয়েছে, বেড়াতে যাওয়ার তথ্য সোশ্যাল মিডিয়ায় না দেওয়াই বুদ্ধিমানের কাজ। পুলিশের দ্রুত পদক্ষেপ ও চমৎকার গোয়েন্দাগিরির ফলে চুরির রহস্য উদঘাটিত হওয়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা পুলিশের এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন (Falta Theft)।






