Trump-Iran: “সফল সামরিক অভিযানকে বদনাম করতে চাইছে”, কাদের উদ্দেশে বললেন ট্রাম্প
US President Donald Trump lashes out at CNN and The New York Times for allegedly spreading fake news.
Truth Of Bengal: ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংসকে ঘিরে সিএনএনের রিপোর্টকে কটাক্ষ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Trump-Iran)। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ থেকে এই প্রসঙ্গে একটি পোস্ট করেন তিনি এবং তীব্র নিন্দা জানান এমন ভুয়ো খবরের। রিপাবলিকান নেতার বক্তব্য, খামেনেইর দেশের পারমাণবিক কেন্দ্রগুলি পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি, তিনি এটাও দাবি করেন যে মার্কিন জনগণ টাইমস আর সিএনএন দুজনেরই নিন্দা করছেন।
[আরও পড়ুন: US-Iran: অস্বস্তি বাড়ল ট্রাম্প প্রশাসনের! ইরানের পারমাণবিক কেন্দ্র ধ্বংসই হয়নি?]
গত শনিবারে ইরান-ইসরাইল সংঘাতে এন্ট্রি নেন ডোনাল্ড ট্রাম্পের সেনাবাহিনী। খামেনেইদের গুরুত্বপূর্ণ তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালানো হয় তাদের তরফ থেকে। মার্কিন প্রেসিডেন্ট হোয়াইট হাউস থেকে নিজের ভাষণে দেশের সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়ে জানান যে আমেরিকা যা করে দেখিয়েছে, তা গোটা বিশ্ব কল্পনা করতে পারেনি। পাশাপাশি, ভুয়সী প্রশংসা করেন ইসরাইলের সেনারও। ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু পর্যন্ত দাবি করেন যে ট্রাম্পের নেতৃত্বে আমেরিকা ইতিহাস গড়েছে(Trump-Iran)।
তবে এরই মাঝে একটি রিপোর্ট পেশ করা হয় জনপ্রিয় সংবাদমাধ্যম সিএনএনের তরফ থেকে, যেখানে দাবি করা হয়েছে যে ডিআইএর রিপোর্ট অনুযায়ী ইরানের পারমাণবিক কেন্দ্রগুলি পুরোপুরি ধ্বংস হয়নি। এখানেই শেষ নয়, সিএনএন আরও দাবি করেছে যে সেই রিপোর্টে আরো বলা হয়েছে যে মার্কিন সেনাদের হামলার আগেই ইউরেনিয়ামগুলি সরিয়ে নেওয়া হয় এবং সেই কারণে বড় ক্ষতি হয়নি, তবে খামেনেইদের কর্মসূচিকে পিছিয়ে দিয়েছে।
সিএনএনের এই রিপোর্ট প্রকাশ্যে আসতেই হইচই পড়ে যায় গোটা মার্কিন যুক্তরাষ্ট্রে। রিপোর্টটিকে সম্পূর্ণ মিথ্যে বলে দাবি করা হয়েছে হোয়াইট হাউসের তরফ থেকে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট একটি বিবৃতি পর্যন্ত জারি করেছেন এবং দাবি করেছেন যে এইগুলি তৈরি করা হয়েছে ডোনাল্ড ট্রাম্প ও মার্কিন সেনাদের বদনাম করার জন্য। পাশাপাশি, তিনি এটাও জানিয়ে দেন যে ৩০ হাজার পাউন্ডে ১৪টি বোমা পড়লে কেমন ক্ষতি হয়, তা সকলেই জানেন(Trump-Iran)।
FB Post: https://www.facebook.com/share/v/16oDAwmGWn/
এবার এই ব্যাপারে অবশেষে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ থেকে এই সংক্রান্ত একটি পোস্ট করেন এবং সিএনএনের রিপোর্টের তীব্র নিন্দা করেন। রিপাবলিকান নেতা লেখেন, “নিউ ইয়র্ক টাইমস আর সিএনএন হাত মিলিয়ে ভুয় খবর ছড়াচ্ছে দেশের সবচেয়ে সফল সামরিক অভিযানকে বদনাম করার জন্য। ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিকে পুরোপুরি ধ্বংস করা হয়েছে। টাইমস আর সিএনএন, দুজনেরই এই মুহূর্তে তীব্র নিন্দা করছেন মার্কিন জনগণ।” এক্ষেত্রে দেখার বিষয় যে আগামী দিনে কি তথ্য উঠে আসে। পারমাণবিক কেন্দ্রগুলি কি সত্যিই ধ্বংস হয়েছে? নাকি ইরান অন্য চাল চেলেছে? কি উঠে আসে এখন সেটাই দেখার(Trump-Iran)।






