রাজ্যের খবর

21 july: দলের প্রতি ভালোবাসা অটল! সাইকেলে জলপাইগুড়ি থেকে ধর্মতলার পথে এনামুল

কলকাতার বিভিন্ন জায়গায় তাদের জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে থাকে বিশেষ ব্যাবস্থা।

Truth of Bengal: গতবছর শহিদ সমাবেশে যাওয়ার ইচ্ছে থাকলেও তা হয়নি। তাই এবারের একুশে জুলাইয়ের শহিদ সমাবেশে যোগ দিতে মঙ্গলবারই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন জলপাইগুড়ির এনামুল হক। ৬০০ কিলোমিটারের বেশি রাস্তা সাইকেল চালিয়ে তিনি পৌঁছবেন কলকাতার ধর্মতলায়। প্রতিবছরই ২১-শে জুলাইয়ের (21 july) সমাবেশে যোগ দিতে উত্তরবঙ্গ থেকে যারা আসেন তারা সাধারণত দুই-তিন দিন আগেই কোলকাতার উদ্দেশ্যে বেড়িয়ে পড়েন। কলকাতার বিভিন্ন জায়গায় তাদের জন্য তৃণমূল কংগ্রেসের তরফ থেকে থাকে বিশেষ ব্যাবস্থা। এদিন বাড়ি থেকে সাইকেল নিয়ে বেরনোর পরই রাস্তায় তাকে সংবর্ধনা জানান ক্রান্তি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান মালতি টুডু, উপপ্রধান আজিজার রহমান, পঞ্চায়েত সমিতির সদস্যা মান্টি রায় সহ অনেকে।

[আরও পড়ুনঃ Odisha: যৌন হেনস্তার প্রতিবাদে স্তব্ধ ওড়িশা, ছাত্রী আত্মহত্যায় উত্তাল রাজ্যজুড়ে ১২ ঘণ্টার বন্‌ধ]

ক্রান্তি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান মালতি টুডু ও উপপ্রধান আজিজার রহমান জানান, দলকে ভালবেসে গতবছর ২১ জুলাইয়ের(21 july) সমাবেশে যোগদানের ইচ্ছে থাকলেও, সেই ইচ্ছে পূরণ হয়নি তার। তাই চলতি বছর সাইকেলকে সঙ্গী করেই রওনা হন তিনি। এনামুল হকের রওনা হওয়ার দিন দুই তিন পরই তারাও রওনা হবেন বলে জানান।

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal/]

বর্তমানে ২১ জুলাইয়ের শহীদ সমাবেশকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায়, অলিতে গলিতে চলছে মিটিং, মিছিল,পথসভা। আর এরই মাঝেই মঙ্গলবারই ধর্মতলার উদ্দেশ্যে সাইকেলে চড়ে জলপাইগুড়ির এনামূল হকের বেড়িয়ে পড়া আলাদা মাত্রা যোগ করছে  সেকথা বলাই বাহুল্য। (21 july)

Related Articles