Dilip Ghosh: দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভায় মঞ্চে থাকবেন দিলীপ? কী বললেন এই বিজেপি নেতা?
তবে প্রধানমন্ত্রীর সভার মঞ্চে কি থাকছেন তিনি? অবশ্য এখনও পর্যন্ত কোন আমন্ত্রণ তার কাছে পৌঁছায়নি।
Truth of Bengal: শুক্রবার দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা। এর আগের মোদির বঙ্গ সফরে আমন্ত্রণ পাননি দিলীপ ঘোষ। তবে দুর্গাপুরের সভার জন্য দল থেকে আমন্ত্রণ পেয়েছেন। এই আমন্ত্রণ পাওয়ার কথা আগেই জানিয়েছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ। তবে প্রধানমন্ত্রীর সভার মঞ্চে কি থাকছেন তিনি? অবশ্য এখনও পর্যন্ত কোন আমন্ত্রণ তার কাছে পৌঁছায়নি। সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে এ কথা স্পষ্ট করে দিয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এ প্রসঙ্গে প্রশ্ন করলে বৃহস্পতিবার দিলীপ ঘোষ বলেন, “দলের যে কোন সভাতেই কর্মী হিসেবে আমি উপস্থিত থাকি। এই সভাতেও উপস্থিত থাকব”। উল্লেখ্য দিলীপ ঘোষের উপস্থিতি ঘিরে নানামহলে জল্পনা শুরু হয়েছিল (Dilip Ghosh)।
প্রধানমন্ত্রীর সভায় থাকছেন দিলীপ? pic.twitter.com/A1eT2j6BLq
— TOB DIGITAL (@DigitalTob) July 17, 2025
এমনকি আমন্ত্রণ তার কাছে পৌঁছবে কিনা তা নিয়েও প্রশ্ন ছিল। সব ধোঁয়াশা কেটে যায় বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে বৈঠকের পর। দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠক করে আসেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষক মহলের মতে তারপরেই সমস্ত অভিমান কেটে গিয়েছে দিলীপের। আবার তিনি দলের মূল স্রোতেই রয়েছেন। তবে প্রধানমন্ত্রীর মঞ্চে তার জায়গা হচ্ছে কিনা তা এখনও স্পষ্ট নয়। তবে মঞ্চে আমন্ত্রণ পাক বা না পাক সভায় থাকবেন বলেই জানিয়েছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।






