গণধর্ষণ নয় একজনই ধর্ষক? দুর্গাপুর কাণ্ডে ঠিক কী বললেন পুলিশ কমিশনার
সহপাঠী বন্ধুও সন্দেহের মধ্যে রয়েছে। ওকেও বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
Truth Of Bengal: দুর্গাপুর ধর্ষণকাণ্ডে নয়া মোর! গণধর্ষন নয়, চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করেছে একজনই। মঙ্গলবার সন্ধ্যায় আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনারের দফতরে সাংবাদিক বৈঠক করে এমনই চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন পুলিশ কমিশনার।
View this post on Instagram
পুলিশ কমিশনের জানান, এই ঘটনায় যে পাঁচ জন অভিযুক্ত ও সহপাঠী রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ঘটনাস্থল পর্যবেক্ষণ করে দেখা হয়েছে। নির্যাতিতার সহপাঠীকে নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয়েছিল। ঘটনার পুনর্নির্মাণ করা হয়েছে। এখনও পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে, এবং নির্যাতিতা বক্তব্য রয়েছে তাতে একজন ধর্ষণ করেছে প্রমাণ হচ্ছে।
তিনি আরও বলেন, এই ঘটনায় বাকি অভিযুক্তদের কি ভূমিকা রয়েছে, কি ভূমিকা নেই তা আমরা তদন্ত করে দেখছি। ফরেনসিক রিপোর্ট ও মেডিক্যাল রিপোর্ট আসা এখনও বাকি আছে। সহপাঠী বন্ধুও সন্দেহের মধ্যে রয়েছে। ওকেও বারবার জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
উল্লেখ্য, ১১ অক্টোবর শনিবার দুর্গাপুরের IQ নার্সিংহোমের একজন দ্বিতীয় বর্ষের চিকিৎসক পড়ুয়াকে নির্যাতন করা হয়। তরুণীর বাড়ি ওড়িশার জলেশ্বরে। এই ঘটনার দু’দিনের মধ্যেই ৫ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। পাঁচজনের নাম- অপু বাউড়ি, শেখ ফিরদৌস এবং শেখ রিয়াজউদ্দিন, শেখ নাসিরউদ্দিন ও সফিকুল শেখ। প্রথম তিন অভিযুক্তকে আগে গ্রেফতার করা হয়। রবিবার তাদেরকে ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় দুর্গাপুর মহকুমা আদালত। সোমবার বাকি দুজনকে আদালতে তোলার পর দু’জনকে ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। এবার ঘটনায় নতুন তথ্য তুলে ধরলেন পুলিশ কমিশনার।





