দেশ

বিহার বিধানসভা নির্বাচন: শরিকদের মধ্যে আসন নিয়ে দ্বন্দ্ব, চাপে এনডিএ

Truth Of Bengal: আর কয়েকমাস পর বিহারে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই ভোট নিয়ে রণক্ষেত্রের চেহারা নিয়েছে সেই রাজ্য। তবে তার আগে মহা সমস্যায় শাসক শিবির। আসন সংক্রান্ত বিষয়ে এখনও পর্যন্ত সিদ্ধান্তে আসতে পারেনি গোটা এনডিএ শিবির। চরম বিবাদ শরিকদের মধ্যে। শুধু বিজেপি বা জেডিইউ একা নয়, অন্যান্য শরিকদের মধ্যেও বিবাদ সৃষ্টি হয়েছে এই নিয়ে।(Bihar Election)

লিঙ্কঃ SIM Limit: ৯টির বেশি সিম কার্ড রাখলেই ২ লক্ষ টাকা জরিমানা ও জেল! জেনে নিন কী বলছে নিয়ম

এবারও নীতীশ কুমারের মুখকে সামনে রেখেই ভোটের ময়দানে নামবে এনডিএ। গেরুয়া শিবির তাঁর নেতৃত্বেই লড়বে। তবে জানা গিয়েছে, জেডিইউর তরফ থেকে বিজেপিকে পরিষ্কার করে দেওয়া হয়েছে যে তারা তাদের চেয়ে একটি আসন হলেও বেশিতে লড়বে। অন্যদিকে, বিজেপির একাংশের আবার বিশ্বাস নেই নীতীশ কুমারের উপর। তাঁদের যুক্তি, তাঁকে বেশি আসন দিলে জোট দুর্বল হয়ে যাবে। কিন্তু পরিস্থিতির কথা মাথায় রেখে হয়তো জেডিইউর মাথানত করতে হতে পারে বিজেপিকে বলে মনে করা হচ্ছে।(Bihar Election)

FB POST: https://www.facebook.com/truthofbengal

অন্যদিকে, আসন ভাগাভাগি নিয়ে নিজস্ব দাবি রয়েছে এলজেপি, হিন্দুস্তান আওয়াম মোর্চা এবং আরএলএমের। জানা গিয়েছে, চিরাগ পাসওয়ান ও জিতিন রাম মাঝিরা এই বিষয়ে বেশ অসন্তুষ্ট। সকলেই নিজেদের দাবি থেকে পিছু হটতে নারাজ। সুতরাং ভোটের আগে এক বিশাল বড় চিন্তায় পড়েছে শাসক শিবির। বিহারের রাজনৈতিক মহলের একাংশ মনে করছে যে শরিকদের নিজেদের মধ্যে অশান্তি ভোগাতে পারে এনডিএকে এবং সেক্ষেত্রে হয়তো বাজিমাত করে দিতে পারেন রাহুল-তেজস্বীরা।(Bihar Election)

প্রসঙ্গত, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এসআইআর ইস্যু নিয়ে তোলপাড় চলছে গোটা বিহারে। যেভাবে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়েছে ভোটার তালিকা থেকে, তা আরও সেখানকার রাজনৈতিক পরিস্থিতি স্পর্শকাতর করে দিয়েছে। সম্প্রতি, ‘ভোটার অধিকার যাত্রা’য় নেমেছিল আরজেডি-কংগ্রেস। তবে তা ঘিরে হয়েছিল ব্যাপক রাজনৈতিক তরজা। বিশেষ করে দ্বারভাঙা থেকে প্রধানমন্ত্রী ও তাঁর মাকে নিয়ে অপভাষা ব্যবহারের জেরে চরম অশান্তি তৈরি হয়েছিল।

Related Articles