রাজ্যের খবর

পরাজিত দিলীপ ঘোষ, বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে ‘কীর্তি’ গড়লেন আজাদ

Defeated Dilip Ghosh, Azad made 'Kirti' in Burdwan Durgapur Centre

The Truth of Bengal: ‘অপরাজিত’ থাকায় রেকর্ড আর বজায় থাকল না। তৃণমূল কংগ্রেসের কীর্তি আজাদের কাছে পরাজিত হতে হল দিলীপ ঘোষকে। আরএসএস থেকে রাজনীতির ময়দানে সক্রিয়ভাবে উপস্থিতি। বিজেপির রাজ্য সভাপতি। খড়গপুর থেকে প্রথমে বিধায়ক নির্বাচিত। পরবর্তীতে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ। দলের রাজ্য সভাপতি হিসাবে সাফল্য। তার আমলেই বিজেপির বঙ্গ রাজনীতিতে বড়সড় উত্থান।

এবার কেন্দ্র বদল হয়েছিল দিলীপ ঘোষের। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে এবার দলীয় টিকিট পাননি তিনি। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছিল দিলীপ ঘোষকে। সেই দিলীপ ঘোষ এবার পরাজিত। এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের সদস্য কীর্তি আজাদ।

সেই কীর্তি আজাদের কাছে পরাজয় স্বীকার করে নিলেন বঙ্গ রাজনীতির এই বিতর্কিত বিজেপি নেতা। বিভিন্ন সময়ে নানান ধরনের মন্তব্য করে বিতর্কে শিরোনামে এসেছেন দিলীপ ঘোষ। কখনো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে অশালীন মন্তব্য কখনো পুলিশকে উদ্দেশ্য করে হুমকি। নির্বাচন কমিশনের শাস্তিও পেতে হয়। সেই দিলীপ ঘোষ এবার পরাজিত হলেন। অপরাজিত থাকার তকমা আর রইলো না দিলীপের মুকুটে।

Related Articles