রাজ্যের খবর

বাড়ির পুকুর থেকে উদ্ধার অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মৃতদেহ

Deadbody found in pond

The Truth of Bengal: বাড়ির পুকুরে মৃতদেহ ভেসে উঠতে দেখে আঁতকে উঠেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার কলমবাগান এলাকায়। স্থানীয়রা জানিয়েছেন কলমবাগানের গৌতম ভট্টাচার্য ও উত্তম ভট্টাচার্যের বাড়িতে একটি পুকুর রয়েছে। এদিন সকালে এক ব্যক্তি নারকেল পাড়তে গিয়ে দেহটি দেখে উত্তম বাবুদের খবর দেয়। এরপর থানায় খবর দিলে পুলিশ এসে দেহটি উদ্ধার করে ।

পরিবারের সদস্যরা পুকুরে গিয়ে দেহটি দেখে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা এসে ভিড় করে। ছুটে আসে গাড়াপোতা ফাঁড়ির পুলিশ। উত্তমবাবু জানিয়েছেন এটি কার মৃতদেহ কিভাবে এখানে এল, তা তারা বুঝে উঠতে পারছে না।

বাড়ির সদস্যদের মতে, পাশেই বাজার ফলে রাতের বেলা কেউ পুকুরের পাশ দিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে উঠতে পারেনি এমনটা হতে পারে। মৃতদেহর পরনে লাল গেঞ্জি রয়েছে। পুলিশসূত্রে জানা গিয়েছে, মৃতের বয়স বছর চল্লিশের মধ্যে হতে পারে। পুলিশ দেহটি উদ্ধার করে, ময়না তদন্তে পাঠিয়েছে। মৃত দেহের পরিচয় জানতে শুরু হয়েছে তল্লাশি।

Free Access

Related Articles