তিলপাড়া ব্যারেজের ওপর ট্রাক চলাচলের ছাড়পত্র দিলেন জেলাশাসক
যানচলাচল স্বাভাবিক করতে বুধবার বিশ্বকর্মা পুজোর দিন থেকে তিলপাড়া ব্যারেজের ওপর খালি ট্রাক চলাচলের বিষয়ে ছাড় দেওয়া হয়।
Truth Of Bengal: দীর্ঘ দেড় মাস তিলপাড়া ব্যারেজের ওপর ভারী যান চলাচল বন্ধ ছিল। ফলে সমস্যায় পড়ে ট্রাক মালিক থেকে শুরু করে ট্রাক অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই ব্যারেজের সম্পূর্ণ কাজ কবে শেষ হবে, সেই নিয়ে চিন্তিত ছিলেন তাঁরা। ( Birbhum )বিভিন্ন টালবাহানার পর অবশেষে জেলাশাসকের আশ্বাসে খুশি ট্রাক অ্যাসোসিয়েশনের সদস্য থেকে শুরু করে ট্রাক মালিকরা। পুনরায় যানচলাচল স্বাভাবিক করতে বুধবার বিশ্বকর্মা পুজোর দিন থেকে তিলপাড়া ব্যারেজের ওপর খালি ট্রাক চলাচলের বিষয়ে ছাড় দেওয়া হয়। ( Birbhum )
আরও পড়ুনঃ Lesbian Marriage: ইনস্টায় আলাপ থেকে প্রেম, দুবরাজপুরের শিবমন্দিরে নমিতার সঙ্গে মালাবদল সুস্মিতার!
এদিন বীরভূমের ( Birbhum ) জেলাশাসক বিধান রায় লিখিতভাবে সেই নির্দেশ প্রকাশ করেন। ট্রাক মালিক অ্যাসোসিয়েশনের সঙ্গে যৌথ আলোচনা করে তিলপাড়া ব্যারেজের পরিস্থিতি খতিয়ে দেখার পরই এই ছাড়পত্র দেওয়া হয়।পশ্চিমবঙ্গের ভারী বৃষ্টিপাতের কারণে বীরভূমের এই সেতুর কাঠামোগত ক্ষতি হয়। ফলে ব্যারেজের ওপর পরিবহণ বন্ধ হয়ে যায়। এটি উত্তর ও দক্ষিণ বাংলার এক অন্যতম প্রধান সংযোগস্থল। অবস্থার অবনতির ফলে ১ লা আগস্ট থেকে যান চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে এদিন তা ফের চালুর আদেশ দিল প্রসাশন।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এর আগেও ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে ছাড় দেওয়া হয়। পাশাপাশি, পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে কেউ অসুবিধায় না পড়েন সেজন্য ৮ সেপ্টেম্বর থেকে দেলপাড়া ব্যারেজের ওপর বাস চলাচল শুরু হয়।এরপর ছোট গাড়িগুলোও সেখান থেকে যাতায়াতের অনুমতি পায়। এবার, ১৭ সেপ্টেম্বর থেকে তিলপাড়া ব্যারেজে আবার খালি ট্রাক চলাচলের অনুমতিও মিলল। ফলে, খুশি ট্রাক মালিক থেকে শুরু করে ট্রাক অ্যাসোসিয়েশনের সদস্যরা। ( Birbhum )






