Substandard Paving: রতুয়া–বিহার সংযোগকারী রাস্তা নষ্ট, বিজেপি পঞ্চায়েত নেতার বিরুদ্ধে বিক্ষোভ শুরু নদীয়ায়
Substandard paving sparks outrage in Nadia’s Peyara Bagan as locals protest alleged use of expired cement by BJP-run panchayat
Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: নদীয়ার শান্তিপুর মেলের মাঠ সংলগ্ন পেয়ারাবাগান এলাকায় বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতির তত্ত্বাবধানে ঢালাই রাস্তার কাজ চলাকালীন নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা(Substandard Paving)। অভিযোগ, যে সিমেন্ট ব্যবহার করা হচ্ছিল তা ছিল সম্পূর্ণ মেয়াদ উত্তীর্ণ। প্রতিটি বস্তার সিমেন্ট দলা হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, মাত্র গতকাল ঢালাই করা হলেও আজই সেই রাস্তার একাধিক স্থানে ফাটল দেখা দিয়েছে। এই দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন। তারা সঙ্গে সঙ্গে কাজ বন্ধ করে দেন এবং বিক্ষোভ শুরু করেন।
এলাকাবাসীর একাংশ স্পষ্ট জানান, “এইভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা করলে কিছুদিনের মধ্যেই তা ভেঙে যাবে(Substandard Paving)। জনগণের টাকার অপচয় হতে দেব না। এই বিষয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি নিপেন মন্ডল তিনি জানান,কোন রকম ভাবেই নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ হচ্ছে না এটা সম্পূর্ণ চক্রান্ত কারণ ওই এলাকায় আজ পর্যন্ত কোনদিন উন্নয়ন হয়নি। বিজেপি পরিচালিত ৫০ সমিতির উন্নয়ন দেখে তৃণমূল এক শ্রেণীর মানুষকে উস্কে দিয়েছে।
FB POST: https://www.facebook.com/truthofbengal
তবে এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে(Substandard Paving)। স্থানীয়দের দাবি, প্রশাসন যেন অবিলম্বে তদন্ত করে ঠিকাদার ও কর্মীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেন। যদিও রাস্তা বন্ধ রেখে দু’দিনব্যাপী একইভাবে বিক্ষোভ চলে স্থানীয় বাসিন্দাদের।



