পুরনো বিবাদের জেরে সংঘর্ষ! চলল বোমা-গুলি, ঘটনাস্থলে পুলিশ
Clash due to old disputes! Bombs were fired, police at the scene

Truth Of Bengal: পুরনো বিবাদের জেরে রবিবার রাত থেকেই এলাকা উত্তপ্ত হতে দেখা গিয়েছে। দুই গোষ্ঠীর মধ্যে চলে গুলি চালানোর ঘটনা। এরপর সকালে ব্যপক বোমাবাজির ঘটনা ঘটে। আর তারপর থেকেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল মালিথ্যাপাড়া এলাকায়।
ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চলছে পুলিশি টহলদারী। জানা যাচ্ছে, দুই পক্ষের মধ্যে অনেকদিন ধরেই পুরনো বিবাদ ছিল। আর সেই বিবাদের জেরেই রবিবার রাত থেকে বোমা ও গুলির লড়াই চলতে থাকে। পরপর গুলির শব্দে আতঙ্কে এলাকাবাসী। অন্যদিকে মুড়ি মুড়কির মতো উড়তে থাকে বোমা। বোমার বিকট আওয়াজে কেঁপে ওঠে এলাকা।
বোমা ও গুলির শব্দে রবিবার রাত থেকেই আতঙ্কে প্রহর গুনছে এলাকাবাসী। থমথমে এলাকা। এমতাবস্থায় কি করবে কোনও খেই খুঁজে না পেয়ে তড়িঘড়ি পুলিশে খবর দেওয়া হয় এলাকাবাসীদের তরফে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পুলিশ পৌঁছোতেই পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসে। যদিও পরবর্তীতে এই দ্বন্দ্ব রাজনৈতিক হিংসার রূপ নেয়।
বোমাবাজির ঘটনায় মিন্টু সেখ ও খলিল সেখের পরিবারের অভিযোগ, তৃণমূল করার জন্য বাম-কংগ্রেস জোটের সমর্থকেরা আমাদের উপর আক্রমণ করে।






