Teacher Recruitment: ৩২ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলা: হাইকোর্টে শুরু শুনানি, অ্যাপটিটিউড টেস্ট নিয়ে প্রশ্ন
প্রাথমিক শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে মামলাকারীরা আদালতের দ্বারস্থ হন। তাঁদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় বিস্তর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
Truth Of Bengal: ৩২,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় আজকের দিনটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে (Teacher Recruitment)। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের নেতৃত্বে শুরু হয়েছে শুনানি।
[আরও পড়ুন: English Channel: ইংলিশ চ্যানেল জয়ে ইতিহাস আফরিনের! বুলা চৌধুরীর পর বাংলার নতুন কন্যা]
প্রাথমিক শিক্ষক নিয়োগে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে মামলাকারীরা আদালতের দ্বারস্থ হন। তাঁদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় বিস্তর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। শুনানির শুরু থেকেই মামলাকারী ও রাজ্য সরকারের পক্ষের আইনজীবীদের মধ্যে তর্ক-বিতর্ক চলছে (Teacher Recruitment)।
FB POST: https://www.facebook.com/share/v/1UVPofi4UP/
এই মামলায় অন্যতম বিতর্কিত বিষয় হয়ে উঠেছে অ্যাপটিটিউড টেস্ট। মামলাকারীদের দাবি, ওই পরীক্ষায় নির্দিষ্ট কোনও মানদণ্ড অনুসরণ করা হয়নি, যার ফলে অযোগ্য প্রার্থীরাও নিয়োগপ্রাপ্ত হয়েছেন (Teacher Recruitment)। অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে নিয়োগ প্রক্রিয়াকে সঠিক বলে দাবি করে আদালতে তা প্রতিষ্ঠার চেষ্টা চলছে।






