ভোটের আগে পাঁচ দিনের জেলা সফর মুখ্যমন্ত্রীর, সোমবার কোচবিহার শিলিগুড়িতে সরকারি কর্মসূচি
Chief Minister's official program in Cooch Behar Siliguri

The Truth of Bengal: ভোটের আগে পাঁচ দিনের জেলা সফর মুখ্যমন্ত্রীর হাসিমারা হয়ে কোচবিহারে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারে সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন। তারপর সভা শেরে শিলিগুড়িতে পাট্টা বিলি করবেন মুখ্যমন্ত্রী। কোচবিহার শিলিগুড়িতে সরকারি কর্মসূচি মুখ্যমন্ত্রীর। ৩০ জানুয়ারি রায়গঞ্জ, বালুরঘাটে কর্মসূচি মমতার। ৩০ জানুয়ারি বালুরঘাটেই রাত্রি বাস মুখ্যমন্ত্রীর। ৩১ জানুয়ারি মালদা, মুর্শিদাবাদের অনুষ্ঠান সেরে আসবেন কৃষ্ণনগর।
প্রশাসনিক সফরে উত্তরবঙ্গে রবিবার পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তিনি হাসিমারায় নেমে হাসিমারা-সোনাপুর রাজ্য সড়ক ধরে কোচবিহারের উদ্দেশ্যে রওনা হয়ে যান। রবিবার বিকেলে হাসিমারা-সোনাপুর রাজ্য সড়কের দু’পাশে সকাল থেকেই প্রচুর পুলিশ মোতায়েন ছিল। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখার জন্য সাধারণ মানুষের প্রচুর ভিড় ছিল সোনাপুর চৌপথিতে। সোনাপুরে মুখ্যমন্ত্রীর গাড়ি অনেকটাই ধীরে যায়। হাত নাড়িয়ে যেতে দেখা যায় তাঁকে। সোনাপুরে আবার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী, এনবিএসটিসি চেয়ারম্যান পার্থ প্রতিম রায়,জেলা পরিষদের সহকারী সভাধিপতি মনোরঞ্জন দে সহ আরও তৃণমূল নেতারা। আগামীকাল কোচবিহারে প্রশাসনিক সভা রয়েছে তাঁর। এরপরই শিলিগুড়ি ফিরে আসার কথা রয়েছে তাঁর। শিলিগুড়ি ও দুই দিনাজপুরেও কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর।






