দেশ

ISI Spy: সেনাবাহিনীর গোপন তথ্য পাচারের অভিযোগ, জয়সলমের থেকে গ্রেফতার ডিআরডিও কর্মী

অভিযোগ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক সংবেদনশীল তথ্য পাক গোয়েন্দাদের হাতে তুলে দিতেন।

Truth of Bengal: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে রাজস্থানের জয়সলমের থেকে গ্রেফতার হলেন মহেন্দ্র প্রসাদ নামে এক যুবক। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) অতিথিশালার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন তিনি। অভিযোগ, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক সংবেদনশীল তথ্য পাক গোয়েন্দাদের হাতে তুলে দিতেন।রাজস্থানের সিআইডি মহেন্দ্রকে গ্রেফতার করে (ISI Spy)।

আরও পড়ুন: নবান্ন অভিযান: ডিসি এসএসডিকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার ১

সিআইডি (নিরাপত্তা) আইজি বিষ্ণুকান্ত জানান, স্বাধীনতা দিবসের আগে সন্ত্রাসমূলক কর্মকাণ্ড রুখতে গোটা রাজ্যে নজরদারি ও তল্লাশি চালানো হচ্ছিল। সেই সময়ই মহেন্দ্রর বিষয়ে তথ্য হাতে আসে। তদন্তে জানা গিয়েছে, তিনি গোপনে আইএসআইয়ের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। সেই তথ্যের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়।সূত্রের খবর, চুক্তিভিত্তিক কর্মী হিসেবে জয়সলমেরের ডিআরডিও গেস্ট হাউসে যোগ দিয়েছিলেন মহেন্দ্র। কর্মসূত্রে জয়সলমের থাকলেও, তিনি উত্তরাখণ্ডের আলমোড়ার পালিয়ুনের বাসিন্দা। তদন্তে উঠে এসেছে, সামাজিক মাধ্যমে পাকিস্তানি গোয়েন্দাদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। তবে তাঁকে কে প্রথম গুপ্তচরবৃত্তির কাজে লাগিয়েছিল, তা এখনও স্পষ্ট নয় (ISI Spy)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

গোয়েন্দাদের দাবি, মহেন্দ্র তাঁর হ্যান্ডলারকে ডিআরডিও বিজ্ঞানী ও সেনা আধিকারিকদের গতিবিধি সম্পর্কে বিস্তারিত তথ্য দিতেন। ক্ষেপণাস্ত্র ও বিভিন্ন অস্ত্র পরীক্ষার জন্য সেনা অফিসাররা প্রায়শই জয়সলমেরের চন্দন ফিল্ড ফায়ারিং রেঞ্জে আসেন এবং ওই গেস্ট হাউসেই থাকেন। মহেন্দ্র সেই সুযোগে গোপন তথ্য সংগ্রহ করে পাঠাতেন বলে অভিযোগ। গ্রেফতারের পর যৌথভাবে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে নিরাপত্তা সংস্থাগুলি। তাঁর কাছ থেকে কী কী গোপন তথ্য পাকিস্তানে পাঠানো হয়েছে এবং এই চক্রে আর কারা যুক্ত রয়েছে, তা খুঁজে বের করার চেষ্টা চলছে। অভিযুক্তের মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে।সম্প্রতি পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় ভারত-পাকিস্তান সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়েছে। এরপরই দেশজুড়ে সন্দেহভাজনদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা সংস্থাগুলি।এই অভিযানের ধারাবাহিকতায় পাক চরবৃত্তির অভিযোগে গ্রেফতারের তালিকায় এবার যুক্ত হল মহেন্দ্র প্রসাদের নাম (ISI Spy)।

Related Articles