রাজ্যের খবর

ডায়মন্ড হারবারের এসডিপিও নেতৃতে রুট মার্চ কেন্দ্রীয় বাহিনীর

Central forces along with SDPO conducted route march in different areas of Diamond Harbour

The Truth Of Bengal, বাবলু প্রামানিক , দক্ষিণ ২৪ পরগনা : সম্প্রতি ২০২৪ লোকসভার প্রার্থীদের নাম ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তবে তার অনেক আগের থেকেই রাজ্যে আসতে শুরু করেছিল কেন্দ্রীয় বাহিনী।

এবার , ডায়মন্ড হারবারের এসডিপিও সাকিব আহমেদের নেতৃত্বে একটি কেন্দ্রীয় বাহিনীর টিম ডায়মন্ড হারবারের বারদ্রোন, বোলসিদ্ধি কালিনগর, নেতড়া, কানপুর ধনবেড়িয়া এলাকায় রুট মার্চ করে । এই রুট মার্চে কেন্দ্রীয় বাহিনীর সাথে এস ডিপিও সাকিব আহমেদ ডায়মন্ড হারবারের জনসাধারণের সাথে কথা বলেন।

এস ডিপিও সাকিব আহমেদ জানান , সাধারণ মানুষদের সাথে কথা বলে তিনি তাদেরকে আশ্বস্ত করেন । তিনি জানান লোকসভা নির্বাচন নিয়ে যাতে কেই ভয় না পায়। সব কিছু স্বাভাবিক আছে। তিনি আরও জানান এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এখনো পর্যন্ত ডায়মন্ড হারবার পুলিশ জেলাতে তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে ।

Free Access

Related Articles