আচমকা টালা থানার ওসি-র বাড়িতে হাজির কলকাতা পুলিশের আধিকারিকরা, কিন্তু কেন?
Calcutta police officials suddenly appeared at the house of Tala police station OC, but why?

Truth Of Bengal : সিবিআই-এর হাতে গ্রেফতার টালা থানার ওসি-র বাড়িতে গেল কলকাতা পুলিশ। ডিসিপি-র নেতৃত্বে চলে এই অভিযান। কলকাতা পুলিশের তিন আইপিএস অফিসার ধৃত ওসি অভিজিৎ মণ্ডলের বাড়িতে যান। আর জি কর-কাণ্ডে ৩ দিনের সিবিআই হেফাজত হয়েছে ধৃত অভিজিৎ। গত পরশু তাঁকে গ্রেফতার করা হয়।
কেন গ্রেফতার করা হয়েছে সন্দীপ ঘোষ ও টালা থানার OC অভিজিৎ মণ্ডলকে ? সিবিআইয়ের দাবি, ইচ্ছাকৃতভাবে দেরিতে মৃত্যু ঘোষণা এবং দেরিতে FIR দায়ের করা হয়েছে। এর ফলে নৃশংস অপরাধের গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ লোপাট হয়েছে বলেই কেন্দ্রীয় এজেন্সির অনুমান। ধৃতদের উদ্দেশ্য ছিল এই ঘটনায় কোনও মূল অভিযুক্ত বা সহ অভিযুক্ত থাকলে, তাদের আড়াল করা, সেই জন্যই এই কাজ করা হয়েছে। যা ভারতীয় ন্যায় সংহিতার ২৩৮ ধারা (তথ্যপ্রমাণ লোপাট), ১৯৯ ধারা (সরকারি কর্মী হয়ে আইন অমান্য করা ও ৬১(২) ধারা (ষড়যন্ত্র) অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।



