রাজ্যের খবর
Trending

বিশ্ববিজয়ী বিবেকানন্দের ঘরে ফেরার স্মরণে বজবজে ম্যারাথন ও ট্রেন যাত্রা

Busy marathon and train journey commemorating the homecoming of world champion Vivekananda

The Truth Of Bengal: স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো ধর্ম-মহাসভায় বিশ্ববিজয় করে দক্ষিণ ভারত থেকে বাংলার মাটিতে প্রথম পদার্পণ করেছিলেন বজবজের মাটিতে। ১৮৯৭ সালের ১৮ই ফেব্রুয়ারি অকস্মাৎ কারণে স্বামীজির মোম্বাসা জাহাজটি তৎকালীন বজবজ পোর্ট সংলগ্ন জেটিতে দাঁড়িয়ে পড়ে। ওই দিন স্বামীজি সারা রাত জাহাজে কাটিয়ে পরদিন সকালে (১৮৯৭ সালের ১৯ ফেব্রুয়ারি) পায়ে হেঁটে বজবজ স্টেশনে টিকিট কেটে প্রায় ২০ জন ভক্তকে নিয়ে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা দেন। শিয়ালদহে প্রায় ২০ হাজার মানুষ স্বামীজিকে নিয়ে বিশাল শোভাযাত্রা-সহ আলমবাজার মঠে যান।

বজবজে স্বামীজির ঐতিহাসিক এই পদার্পণ সেভাবে কেউ জানতই না। সকলেই জানতেন স্বামীজি খিদিরপুর নেমেছিলেন। কিন্তু আটের দশক স্থানীয় ইতিহাসবিদ ও বজবজ পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান নানা তথ্য ঘেঁটে প্রমাণ করেন স্বামীজি চিকাগো ধর্মমহাসভা থেকে বাংলার মাটিতে ফিরেছিলেন বজবজের মাটিতে পা দিয়ে। অবশেষে বেলুড়মঠ সেই তথ্যকে স্বীকৃতি দেয়। ১৯৮৬ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে তৎকালীন বজবজ পুরসভার চেয়ারম্যান ও ইতিহাসবিদ গণেশ ঘোষের ঐকান্তিক প্রচেষ্টা ও পূর্বরেলের সহযোগিতায় ঐতিহাসিক ট্রেন যাত্রা অনুষ্ঠান হয়ে আসছে। বজবজ স্বামী বিবেকানন্দ স্মারক কমিটির উদ্যোগে স্বামী লোকেশ্বরানন্দজী মহারাজ প্রথম এই ট্রেন যাত্রার সূচনা করেন। এরপর এই ট্রেন যাত্রায় চারজন রাজ্যপাল, সাংসদ, মন্ত্রী সহ বহু গণমান্য অতিথি নানা সময়ে এই ট্রেন যাত্রার অনুষ্ঠানে হাজির থেকেছেন। বতর্মানে প্রতীকি এই ট্রেন প্রতি বছরের মতো সোমবার সোমবার ১৯ ফেব্রুয়ারি ৯:৫৫ মিনিটে বজবজ থেকে ছাড়া হল।

১৮৯৭ সালে ১৮ই ফেব্রুয়ারি বিকেলে বজবজ জেটিতে আসার দিনটিকে স্মরণ করতে অনুষ্ঠিত হয় ‘বিবেক ম্যারাথন’। আয়োজক বিবেক সংহতি। নতুন প্রজন্মের কাছে স্বামীজির পদধূলিধন্য ঐতিহাসিক স্থানটির মাহাত্ম্য বোঝাতে এই ম্যারাথন। স্থানীয় মানুষের উন্মাদনায় সপ্তম বছরের এই ম্যারাথন অনুষ্ঠিত হল ১৮ই ফেব্রুয়ারি, ২০২৪, রবিবার, বিকেল ৩-টেয়। পতাকা নেড়ে ম্যারাথনের সূচনায় হাজির ছিলেন সমাজের বিশিষ্ট মানুষ ও খেলোয়াড়রা। এই বছর পুরাতন স্টেশনে ম্যারাথনের সূচনায় উপস্থিত ছিলেন প্রাক্তন জাতীয় ফুটবলার শুভময় ঘোষ। প্রায় ২৫০ জন কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী স্বামীজির ছবি সমৃদ্ধ টি-শার্ট, টুপি ও ব্যাচ সহকারে ম্যারাথনে অংশগ্রহণ করেছিল। ম্যারাথনে অংশগ্রহণকারীদের প্রত্যেককে স্বামীজির মূর্তি-সহ একটি মেডেল উপহারস্বরূপ দেওয়া হয়। স্বামীজি স্পেশাল ট্রেনটির ছাড়ার আগে বজবজ স্টেশনে পুরসভা ও স্বামীজি স্মার্ট কমিটির উদ্যোগে বিশেষ অনুষ্ঠান হয়েছে।

FREE ACCESS

Related Articles