রাজ্যের খবর

Border Arrest: ভারত-নেপাল সীমান্তে চাঞ্চল্য, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশি যুবক গ্রেফতার

জিজ্ঞাসাবাদে উঠে আসে, ২০২৪ সালের অক্টোবর মাসে ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল সে।

Truth of Bengal: ভারত-নেপাল সীমান্তে ফের এক বাংলাদেশি নাগরিক গ্রেফতার হওয়ায় চাঞ্চল্য ছড়াল শিলিগুড়ি মহকুমার পানিট্যাঙ্কি এলাকায়। ধৃতের নাম পলাশ চন্দ্র রায় (২৭)। তিনি বাংলাদেশের দিনাজপুর জেলার দৌলতপুর এলাকার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে  পানিট্যাঙ্কি এলাকায় অভিযান চালায় এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। এরপরেই পানিট্যাঙ্কি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় ওই যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা (Border Arrest)।

আরও পড়ুনঃ Affordable Housing: নিউটাউনে ‘নিজন্ন’ ও ‘সুজন্ন’ প্রকল্পে শুরু ফ্ল্যাটের আবেদন, স্বপ্নের ঘর এবার সাধ্যের মধ্যেই

জিজ্ঞাসাবাদে উঠে আসে, ২০২৪ সালের অক্টোবর মাসে ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল সে। এরপর সে আশ্রয় নেয় ছোট বিদরাজোত গ্রামে, মামা জগদীশ বর্মনের বাড়িতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জগদীশ বর্মন সীমান্ত এলাকায় জাল নথি তৈরির চক্র ও অবৈধ পাচারের সঙ্গে যুক্ত। ধৃত পলাশের কাছ থেকে একটি বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র, জন্ম শংসাপত্র, স্কুল সার্টিফিকেট এবং একটি ভারতীয় আধার কার্ড উদ্ধার হয়েছে। এসব নথি কীভাবে সে সংগ্রহ করল, তা নিয়েই এখন উঠছে একাধিক প্রশ্ন (Border Arrest)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

ধৃত যুবককে খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এবং সেখানেই তাকে গ্রেফতার করা হয়। ঘটনার গুরুত্ব বুঝে ইতিমধ্যেই তদন্তে নেমেছে খড়িবাড়ি থানার পুলিশ ও এসএসবি। তবে কি কারনে অবৈধভাবে ভারতে প্রবেশ করল পলাশ তা নিয়ে ইতিমধ্যে রহস্য ক্রমশ বাড়ছে। প্রশাসন সূত্রে খবর, গত কয়েক মাস ধরে ভারত-নেপাল সীমান্ত দিয়ে একের পর এক বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতে ঢোকার চেষ্টা করছে। এমনকি, কিছুদিন আগেই চিনা নাগরিকদেরও গ্রেফতার করা হয়েছে এই সীমান্ত এলাকা থেকে। ফলে সীমান্ত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন প্রশাসন (Border Arrest)।

 

Related Articles