কলকাতা

Affordable Housing: সস্তায় লাক্সারি ফ্ল্যাট দিচ্ছে মমতা সরকার, শুরু হল বুকিং, কীভাবে আবেদন? জানুন খুঁটিনাটি

আর্থিকভাবে দুর্বল এবং নিম্ন আয়ের শ্রেণির মানুষের কথা ভেবেই এই প্রকল্পের পরিকল্পনা ও রূপায়ণ।

Truth of Bengal: নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন এবার বাস্তবে রূপ নিতে চলেছে। নিউটাউনে পশ্চিমবঙ্গ সরকার গড়ে তুলেছে দুই আধুনিক আবাসন প্রকল্প ‘নিজন্ন’ ও ‘সুজন্ন’। মোট ১২১০টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে এই দুটি প্রকল্পে, যার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১লা অগস্ট থেকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই দুটি প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হয় সম্প্রতি (Affordable Housing)।

আরও পড়ুনঃ Mithun Chakraborty: চিতপুর থানায় এফআইআর খারিজের আর্জি জানিয়ে আদালতে মিঠুন

আর্থিকভাবে দুর্বল এবং নিম্ন আয়ের শ্রেণির মানুষের কথা ভেবেই এই প্রকল্পের পরিকল্পনা ও রূপায়ণ। মুখ্যমন্ত্রী একাধিকবার বলেছেন, “আমি চাই, প্রত্যেক মানুষের নিজের একটা ঘর হোক, একটা আশ্রয় হোক।” সেই স্বপ্নপূরণের পথেই বড় পদক্ষেপ হল এই ‘নিজন্ন’ ও ‘সুজন্ন’। এই প্রকল্পে ফ্ল্যাট পেতে ইচ্ছুক বাসিন্দারা [https://www.wbhousingboard.in](https://www.wbhousingboard.in) ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার পর ফ্ল্যাট বরাদ্দ হবে লটারি পদ্ধতির মাধ্যমে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরো প্রক্রিয়া হবে সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষ (Affordable Housing)।

‘নিজন্ন’ প্রকল্পে থাকছে মোট ৪৯০টি ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাট ৩০০ বর্গফুটের, এক কামরার। ১৫ তলা একটি আধুনিক টাওয়ারে এই সমস্ত ফ্ল্যাটগুলি নির্মিত হয়েছে। মূলত একক বাসিন্দা বা ছোট পরিবারের জন্য আদর্শ এই আবাসন। অন্যদিকে, ‘সুজন্ন’ প্রকল্পটি তৈরি হয়েছে LIG (Low Income Group)-এর জন্য। এখানে রয়েছে ৭২০টি ফ্ল্যাট, প্রতিটি ৬২০ বর্গফুটের ও দুই কামরার। এই ফ্ল্যাটগুলি ১৬ তলা আবাসনে অবস্থিত এবং পরিবারের প্রয়োজনীয় সকল সুবিধা উপলব্ধ (Affordable Housing)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1ADtx3ZZeU/

বর্তমানে কলকাতা ও তার আশপাশে ফ্ল্যাট কেনা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষদের পক্ষে কার্যত অসম্ভব হয়ে উঠেছে। কোথাও ফ্ল্যাটের দাম পৌঁছে যাচ্ছে ৫০ থেকে ৬০ লক্ষ টাকার ঘরে। সেই প্রেক্ষিতে নিউটাউনের মতো উন্নত পরিকাঠামো বিশিষ্ট এলাকায় সরকার স্বল্পমূল্যে ফ্ল্যাট দিচ্ছে এ এক বড় স্বস্তির খবর সাধারণ মানুষের জন্য। এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে মাথার উপর ছাদ দেওয়ার পাশাপাশি নিউটাউনের মত প্রথম সারির এলাকায় বসবাসের সুযোগ করে দিচ্ছে রাজ্য সরকার। সমাজের বিভিন্ন স্তরের মানুষ ইতিমধ্যেই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন (Affordable Housing)।

Related Articles