Bengal Rain: সাময়িক বিরতির পর ফের দক্ষিণবঙ্গ জুড়ে নিম্নচাপের সতর্কতা! বাদ নেই কলকাতাও?
South Bengal may see heavy rain from Tuesday as a new low-pressure system forms over the Bay of Bengal. Districts like Howrah.
Truth Of Bengal: দক্ষিণবঙ্গে ‘সাময়িক বিরতি’ নিয়েছে বৃষ্টি। মাঝে মাঝে হালকা বৃষ্টি হলেও টানা ভারী বর্ষণ দেখা যাচ্ছে না(Bengal Rain)। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ ও ওড়িশা উপকূলে ফের নিম্নচাপের আশঙ্কা তৈরি হয়েছে। উত্তর ওড়িশা উপকূলে ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত সক্রিয় রয়েছে। এটি দক্ষিণ দিকে ঝুঁকে রয়েছে আগামীকাল,২ সেপ্টেম্বর এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সাত জেলায়। পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতেও।
[আরও পড়ুন: Afghanistan Earthquake: আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পে ২৫০ জন নিহত, ৫০০ জন আহত]
দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিও বাড়বে। উপকূল ও ওড়িশা সংলগ্ন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে(Bengal Rain)। আজ উত্তর ও দক্ষিণ-দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার দক্ষিণবঙ্গে আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
সোমবার সকাল থেকে আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে কলকাতা জুড়ে। বেলা যত বাড়বে, তত অস্বস্তিও বাড়বে। আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে(Bengal Rain)। মঙ্গলবার থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে। কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া সংলগ্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে।
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮.২ ডিগ্রি । গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ আপেক্ষিক আর্দ্রতা ৬৩ থেকে ৯৪ শতাংশ। উত্তরবঙ্গেও আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ মালদা, দুই দিনাজপুরে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। বুধবার থেকে বৃষ্টি কমবে উত্তরবঙ্গের জেলাগুলিতে।






