রাজ্যের খবর

ময়না তদন্তের আগেই মৃতদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা, তদন্তে পুলিশ

Attempt to burn the dead body before the post-mortem, the police are investigating

The Truth Of Bengal: যুবকের অস্বাভাবিক মৃত্যুর পর ময়না তদন্ত না করেই মৃতদেহ পুড়িয়ে ফেলার চেষ্টা। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার জয়পুর থানার বাঁশি চন্ডীপুর গ্রামে। শ্মশান থেকে দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠাল পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে অন্যান্য দিনের মতোই বাড়িতে খাওয়া দাওয়া করে গতকাল রাতে বাড়িতে শুতে যান বাঁকুড়ার জয়পুর থানার বাঁশি চন্ডীপুর গ্রামের বছর ১৮ র যুবক মনোজ মাঝি। আজ সকালে পরিবারের লোকজন দেখেন বাড়ির মধ্যেই গলায় ফাঁস লাগানো অবস্থায় মনোজের দেহ ঝুলছে। মনোজ আত্মহত্যা করেছে এই দাবী করে পরিবার ও গ্রামের লোকজন মনোজের দেহের ময়না তদন্ত না করিয়েই দেহ সৎকারের উদ্যেশ্যে নিয়ে যান গ্রাম লাগোয়া দ্বারকেশ্বর নদের ঘাটে।

খবর পেয়ে শ্মশানে পৌঁছে যায় জয়পুর থানার পুলিশ। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য নিয়ে যেতে চাইলে প্রথমে বাধা দেয় গ্রামবাসীরা। পরে প্রায় দুঘন্টা ধরে গ্রামবাসীদের বুঝিয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়।

FREE ACCESS

Related Articles