হৃদয়পুরে সমতা সমবায় ব্যাংক এর সূচনায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষ
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ
Truth of Bengal: সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড তাদের উত্তর চব্বিশ পরগনার হৃদয়পুর শাখার সূচনা করলো। হৃদয়পুরের নেতাজি সুভাষ রোডের আনন্দ বাগানে ওই শাখার সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ সাংসদ মমতা বালা ঠাকুর, রাজ্যের সমবায় সমূহের যুগ্ম নিবন্ধক শান্তনু চাকী,সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান আশিস ঘোষ, মুখ্য নির্বাহী আধিকারিক দেবাশিস ভট্টাচার্য সহ ব্যাংকের আধিকারিক, বিশিষ্ট ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা।
সমতা সমবায় ব্যাংকের মুখ্য নির্বাহী আধিকারিক দেবাশিস ভট্টাচার্য জানিয়েছেন, তাদের ৬টি শাখা থেকে মিলবে আকর্ষণীয় হারে গৃহ, স্বর্ণ, ব্যবসায়িক, ব্যক্তিগত,গাড়ির,গোষ্ঠী ঋণ, ক্যাস ক্রেডিট, ওভার ড্রাফটের সুবিধা। ফিক্স ডিপোজিট এর ক্ষেত্রে ২৪ মাস থেকে ৩৫ মাস সাধারণ নাগরিকদের জন্য ৭.২৫ শতাংশ ও প্রবীণ নাগরিকদের ৭.৭৫ শতাংশ সুদের হার। চার বছরের বেশি ফিক্সড ডিপোজিট এর ক্ষেত্রে মাসিক সুদের হার সাধারণ নাগরিকদের ৭.৫০ শতাংশ ও প্রবীণ নাগরিকদের ৮ শতাংশ সুদ মিলবে।প্রতিমাসে ২৬০০ টাকা দিয়ে তিন মাসে লাখপতি হওয়ার সুযোগ রয়েছে সমতা লাখপতি স্কিম এর মাধ্যমে।

এছাড়াও এসএমএস এলার্ট ,ই স্টেটমেন্ট, এনএফটি, আইএমপিএস, মোবাইল ব্যাংকিং, কিউআর কোড, ইউপিআই সহ একাধিক পরিষেবা মিলবে। এই মুহূর্তে সল্টলেকের করুণাময়ীতে তাদের সদর দপ্তরের পাশাপাশি উত্তর ২৪ পরগনার পলতা দুর্গানগর হৃদয়পুর এবং দক্ষিণ ২৪ পরগনার গড়িয়া- লস্করপুর ও ঠাকুরপুকুরে তাদের শাখা রয়েছে।






