রাজ্যের খবর

ফের সাপের কামড়ে মৃত্যু কোতুলপুরে, এক সপ্তাহে জেলায় মৃত ২

Another snake bite death in Kotulpur, 2 dead in the district in a week

The Truth Of Bengal : বাঁকুড়া : কৈলাস বিশ্বাস : ফের বিষধর সাপের কামড়ে মৃত্যু হল এক মহিলার। গতকাল রাতে বাঁকুড়ার কোতুলপুর থানার সাগরমেঝে গ্রামে বিষধর সাপের কামড়ে মৃত্যু হয় গায়ত্রী রায় নামের এক মহিলার। গত এক সপ্তাহের মধ্যে পরপর বাঁকুড়ায় সাপের কামড়ে ২ জনের মৃত্যু হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাঁকুড়ায় এতদিন বর্ষার বৃষ্টি সেভাবে হয়নি। গত সপ্তাহ থেকে দফায় দফায় বৃষ্টি শুরু হতেই বাড়ছে সাপের আতঙ্ক। গত শুক্রবার বাঁকুড়ার জয়পুর থানার ধাড়িসায়ের গ্রামে সাপের কামড়ে এক মহিলার মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের গতকাল রাতে গ্রাম লাগোয়া জমিতে ছাগল চরানোর সময় বিষধর সাপের কামড় খান কোতুলপুর থানার সাগরমেঝে গ্রামের গায়ত্রী রায়। দ্রুত তাঁকে গোগড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তাঁর মৃত্যু হয়। সাপের কামড়ে একের পর এক মৃত্যুতে বাঁকুড়ার কোতুলপুর ও জয়পুর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Related Articles