রাজ্যের খবর
Trending

১০০ দিনের বকেয়া মেটাতে গতি বৃদ্ধি রাজ্যের, আরও ৭৪ কোটি টাকা বরাদ্দ অর্থ দফতরের

74 crore rupees have been allocated by the finance department

The Truth Of Bengal : ১০০ দিনের শ্রমিকদের তাদের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত করেছে কেন্দ্র। সেই ১০০ দিনের কাজের প্রকল্পের কেন্দ্রের বকেয়া টাকা মেটানোর উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সে অর্থ ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। শুক্রবারের মধ্যেই রাজ্যের বেশিরভাগ শ্রমিকের ব্যাংক একাউন্টে এই প্রকল্পের বকেয়া অর্থ পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু এবার রাজ্য সরকারের তরফে এই কাজে আরো বেশি গতি আনার প্রচেষ্টা শুরু হয়েছে। রাজ্যের অর্থ দফতরের তরফে আরো প্রায় ৭৪ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

১০০ দিনের কাজের বকেয়া মেটানো নিয়ে যেন কোন অনিয়ম না হয় তা নিশ্চিত করতে বলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, ঠিক সেই মতো রাজ্যের ৩৩৯টি গ্রাম পঞ্চায়েতে জব কার্ড হোল্ডারদের নথিপত্র যাচাই করতে এবং তাদের সচেতনতা বৃদ্ধি করতে ওই অর্থ খরচ করা হবে। এই কারণে ইতিমধ্যেই জেলা প্রশাসনদের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকার ঠিক কীভাবে ১০০ দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের পাশে দাঁড়াচ্ছে সাধারণ মানুষের কাছে তা তুলে ধরতে ব্যাপক প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে।

সেই মতো প্রতিটি গ্রাম পঞ্চায়েতে নূন্যতম ১০০ টি হোডিং লাগানো নির্দেশ দেওয়া হয়েছে। টাকা বিলি করার পর প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ১০০ দিনের কাজের উপভোক্তাদের নিয়ে সচেতনতামূলক বৈঠক করার কথা বলা হয়েছে। ১ মার্চ টাকা পাওয়ার পর ২ মার্চ এবং ৩ মার্চ গ্রাম পঞ্চায়েত স্তরে এই বৈঠকগুলি করতে হবে। এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। আর এই বৈঠকে রাজ্য সরকারে যে ১০০ দিনের কাজের বকেয়া টাকা দিচ্ছে সে কথা তুলে ধরতে হবে। এছাড়াও স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের কেউ এই প্রচারের কাজে ব্যবহার করা হচ্ছে।

এসওপিতে বলা হয়েছে স্বনির্ভর গোষ্ঠীর সকল সদস্যদের দল তৈরি করে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের অধীনে ১০০ দিনের কাজের শ্রমিকদের বাড়িতে প্রচারের উদ্দেশ্যে পাঠাতে হবে। এছাড়াও জেলায় জেলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং জনবহুল জায়গায় ১০০ দিনের কাজে রাজ্যের অবদানের কথা হোডিং, ব্যানার বা ফ্লেক্স এর মাধ্যমে জানাতে হবে। গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় মাইকিং এবং লিফলেট বিলি করতে হবে। বর্ণময় ট্যাবলো তৈরি করে প্রচার করতে হবে। যেই যেই দিন টাকা দেওয়া হবে সেদিনই রাজ্য সরকার যে তাদের বকেয়া টাকা দিচ্ছে এই মর্মে প্রত্যেক উপভোক্তাদের কাছে এসএমএস পাঠাতে হবে। এছাড়াও সামাজিক মাধ্যমে সম্পূর্ণ বিষয়টিকে নিয়ে ঢালাও প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে জেলায় জেলায়।

 

FREE ACCESS

Related Articles