
The Truth Of Bengal : দমদমে প্রবাসী বাঙালিকে খুনের চেষ্টা। এক মাসের ছুটিতে বাড়ি এসেছিলেন প্রবাসী বাঙালি প্রকাশ বিশ্বাস। দাবি মতো টাকা না মেলায় বই ব্যক্তিকে খুনের চেষ্টা। দমদমে ছাতাকলের ঘটনায় তীব্র চাঞ্চল্য। অভিযোগের তীর স্থানীয় দুষ্কৃতীর বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তি আরজিকর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। এক অভিযুক্তকে গ্রেফতার করেছে দমদম থানার পুলিশ। মদ খাওয়ার টাকা না দেওয়ায় মধ্যবয়স্ক ওই প্রবাসী বাঙালির উপর হামলার ঘটনা বলে স্থানীয় সূত্রে খবর।






