রাজ্যের খবর

Lok Sabha election 2024: লোকসভা নির্বাচনের আগে ঝাড়গ্রামে রুটমার্চ শুরু কেন্দ্রীয় বাহিনী ও জেলা পুলিশের

Lok Sabha election 2024: Ahead of the Lok Sabha elections, the central forces and the district police started a route march in Jhargram

The Truth Of Bengal, দেবব্রত বাগ-ঝাড়গ্রাম: লোকসভা নির্বাচনের আগে ঝাড়গ্রাম জেলার জঙ্গলমহলে রুটমার্চ কেন্দ্রীয় বাহিনী ও জেলা পুলিশের। নির্বাচন কমিশনের নির্দেশ মত ঝাড়গ্রামেও রুটমার্চ শুরু করল জেলা পুলিশ।

সূত্রের খবর, ইতিমধ্যেই ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ, তার আগেই জঙ্গলমহলের সাধারণ মানুষকে আশ্বস্ত করতে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকার কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়ে গিয়েছে। ঝাড়গ্রামের বেলিয়াবেড়া থানার লাদনগেড়িয়া, খাড়বান্দি, নিশ্চিন্তা সহ বিভিন্ন এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ। কেন্দ্রীয় বাহিনীর সাথে রয়েছেন ঝাড়গ্রাম জেলা পুলিশের বেলিয়াবেড়িয়া থানার ওসি, সার্কেল ইন্সপেক্টর দেবাশিস ঘোষ, জেলা পুলিশের ডিএসপি সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা।

এদিন সিআরপিএফ এর সাথে জেলা পুলিশের আধিকারিকরা এলাকায় ঘোরেন এবং মানুষের সাথে কথা বলেন। সাধারণ মানুষদের কাছে পৌঁছে যাচ্ছে জেলা পুলিশের আধিকারিক, পৌঁছে গিয়ে সাধারণ মানুষদের জিজ্ঞাসা করছে কোনরকম অশান্তি বা বিশৃঙ্খলা এই এলাকায় হচ্ছে কিনা। ভোটে বাধা থাকবে না অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হবে। টহল দেয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন কেন্দ্রীয় বাহিনী ও জেলা পুলিশ।

Related Articles