রাজ্যের খবর

দুঃসাহসিক চুরির ঘটনা এবার খোদ নিউ আলিপুরে, পোষ্যকে মেরে ঘরে ঢুকল দুষ্কৃতীরা

Adventure theft incident in New Alipore itself, the miscreants entered the house after killing the pet.

The Truth Of Bengal, শেখ ইরশাদ :  বাড়ির বারান্দায় থাকা পোষ্যকে মেরে দরজার তালা ভেঙে দুঃসাহসিক চুরি। ঘটনাটি ঘটেছে নিউ আলিপুর এর সাহাপুর এলাকার একটি বাড়িতে। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত এলাকাবাসি।

জানা যায়, নিউ আলিপুরের সাহাপুর এলাকার একটি বাড়িতে যখন কেউ ছিল না তখন সকালবেলায় পরিবারের লোকজন বাড়ি ফিরে দেখে বাড়ির বারান্দায় থাকা পোষ্য রাস্তার ওপর মৃত অবস্থায় পড়ে রয়েছে। এদিকে মেইন দরজার তালা ভাঙ্গা। ঘরের মধ্যে জিনিসপত্র সব ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে, আলমারি খোলা অবস্থায় আছে। সাধারণ মধ্যবিত্তের বাড়িতে যেটুকু টাকা পয়সা বা সোনা দানা থাকে সেসব কিছুই নেই।

নিউ আলিপুর থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনায় যথেষ্ট আতঙ্কিত ওই পরিবারসহ এলাকাবাসীরা।

Related Articles