রাজ্যের খবর

কথা রাখলেন অভিষেক! ১০০ দিনের কাজের টাকা পৌঁছে দিলেন শ্রমিকদের কাছে

Abhishek Banerjee

The Truth of Bengal: কথা রাখলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ১০০ দিনের কাজের টাকা পৌঁছে দিলেন বাড়ি বাড়ি। দক্ষিন ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে ১০০ দিনের কাজের জব কার্ড হোল্ডার যারা দিল্লিতে ধর্নায় গিয়েছিল সেই শ্রমিকদের বাড়ি বাড়ি টাকা পৌঁছে দেওয়া হল। ইতিমধ্যেই ক্যানিং মহকুমাতে ১০০ দিনের যাঁরা কাজ করেছিলেন, তাঁদের মধ্যে ১৮ জনকে টাকা পাঠানো হয়েছে।

দলের সাধারণ সম্পাদকের নির্দেশে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস টাকা তুলে দেন। বৃহস্পতিবার সকালে নিজের বিধানসভা এলাকার মাতলা ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরে ঘুরে সাংসদের পাঠানো টাকা তুলে দিলেন সেই দিল্লি আন্দোলনে সামিল শ্রমিকদের হাতে।

ক্যানিং মহকুমা এলাকার মোট ১৮ জনকে প্রথম দফায় টাকা পাঠানো হয়েছে। এদিন বাপ্পা মিস্ত্রী, অন্নপূর্ণা শিকারি, স্বতি মিস্ত্রীর হাতে অভিষেক বন্দোপাধ্যায়ের পাঠানো টাকা তুলে দেন পরেশ। স্বাভাবিকভাবেই সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই উদ্যোগে খুশি সকলেই।

Free Access

Related Articles