নাম আছে আবাস যোজনায়, কিন্তু কেন্দ্র টাকা না দেওয়ায় মাটির বাড়িতে আতঙ্ক নিয়ে বাস! ক্ষোভ বাড়ছে কেন্দ্রের বিরুদ্ধে
Awas Yojona

The Truth of Bengal: আবাস যোজনার পাকা বাড়ির তালিকায় নাম ওঠে। কিন্তু, কেন্দ্র টাকা না দেওয়ায় হচ্ছে না বাড়ি। আতঙ্ক মাথায় নিয়ে মাটির দেওয়াল ও খড়ের ছাউনি দেওয়া বাড়িতে দিন কাটছে বহু পরিবারের। পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার বিদবিহারের শিবপুরের বেশ কিছু দরিদ্র মানুষের নাম আছে আবাস যোজনার তালিকায়। কিন্তু কেন্দ্রীয় সরকার আবাস যোজনা টাকা রাজ্যকে দিচ্ছে না। টাকা না আসার জন্য মেলেনি পাকা বাড়ি। টানা বৃষ্টিতে কারও বাড়ির দেওয়ালে ফাটল ধরেছে।
আবার কারও খড়ের ছাউনি ফেটে মেঝেতে ঢুকছে জল। প্রাণ হাতে নিয়েই দিন কাটাতে হয় এলাকাবাসীকে। সদ্য বাঁকুড়ায় বিষ্ণুপুরে মাটির দেওয়াল চাপা পড়ে মর্মান্তিক ভাবে মৃত্যু হয়েছে তিন শিশুর। ওই তিন শিশুর পরিবারের নাম আছে আবাস যোজনার তালিকায়। কেন্দ্রের বঞ্চনায় তাঁরা বাড়ি পায়নি। যার মাসুল দিতে হল তিন শিশুর জীবন দিয়ে। ওই তিন শিশুর বাবা পৌঁছে গিয়েছেন দিল্লিতে। বাংলার বঞ্চিতদের সঙ্গে মিলে কেন্দ্রের কাছে দাবি আদায়ে সোচ্চার হয়েছেন।
গ্রামের মানুষ দাবি করছে অবিলম্বে মিটিয়ে দেওয়া হোক আবাস যোজনার টাকা। দিল্লিতে তৃণমূলের আন্দোলন শুরু হওয়ায় সেই দাবি আরও জোরালো হয়েছে।গরিবরা বাড়ি না পাওয়ায় বিদবিহার গ্রাম পঞ্চায়েতের সদস্য স্বপন সূত্রধর কেন্দ্রীয় সরকারকে সমালোচনায় করেছে।ভারী বর্ষণে বেহাল হয়ে পড়েছে মাটির বাড়ি। ছেলে-মেয়েদের নিয়ে কোথায় আশ্রয় নেবেন খুঁজে পাচ্ছেন না বাবা-মা। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে সবাই দাবি করছে এবার মিটিয়ে দেওয়া হোক রাজ্যের প্রাপ্য।
Free Access






