ভাইফোঁটার বাজারে স্বস্তির নিঃশ্বাস, মুখ্যমন্ত্রীর নির্দেশে অনেকটাই নিয়ন্ত্রণে বাজারদর
A sigh of relief in Bhaiphonta market, market prices largely under control on the orders of the Chief Minister

Truth of Bengal: দীপাবলি বা কালীপুজোর পরই ভাই বোনের পবিত্র উৎসব ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। সেই উৎসব উপলক্ষ্য়ে বাজারে সবজি ও মাছের বাজারদর রয়েছে তুঙ্গে। কিছুদিন আগে থেকে সবজির দাম ছিল চরা। সবজির মারাত্মক দামে নাভিশ্বাস উঠেছিল আমজনতার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবজি বাজারের দাম কমানোর নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী সক্রিয় হতে বলেন পুলিশ প্রশাসনকেও।
তারপরেই বিভিন্ন জায়গায় শুরু হয় বাজারে বাজারে অভিযান সবজি বিক্রেতাদের সতর্ক করা হয় এবং কাঁচা সবজি দাম কমানোর জন্য বলা হয় না। এবং তখন সবজি বিক্রেতারা জানান বেশি দামে সবজি কেনা হয়েছে বলেই বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এখন বাজারে সবজির দাম অনেকটাই কমে লাভবান হয়েছেন ব্যবসায়ী থেকে ক্রেতারা। সবজির বাজারদর এখন স্বাভাবিক রয়েছে বলে জানান বিক্রেতারা।
তবে ক্রেতারা জানান সবজির দাম আরো কিছুটা কমলে বাজারে ভিড় দেখা যাবে। অন্যদিকে মাছ বিক্রেতারা জানান মাছের দাম রয়েছে চড়া তাই মানুষের সেভাবে মাছ বাজারে ভিড় চোখে পড়ছে না। ইলিশ মাছ আগুন ছোঁয়া ২০০০ টাকা কেজি, অন্যান্য মাছ রুই,কাতলা সবরেই মোটামুটি দাম রয়েছে। ব্যবসায়ীরা জানান কিছুদিন আগেই পটলের দাম ছিল ৬০ টাকা কেজি, আজকে বাজারে পটল ২০ থেকে ৪০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
বেগুন ৮০ টাকা কেজি কমে এখন ৬০ থেকে ৭০ টাকা কেজি দাম হয়েছে। ৩০ টা কেজি লাউ আগে ছিল ৫০কেজি। ফুলকপি ১০-১৫ টাকা আগে ছিল ৩০টাকা। আলু ২৮ টাকা কেজি আগে ছিল ৪০ টাকা। পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে আগে ছিল ৬০ থেকে ৬৫ টাকা কেজি। কুমড়ো ২০টাকা কেজি, আগে ছিল ৩০ টাকা কেজি। পেঁপে ২০ টাকা আগে ছিল ৩০ টাকা কেজি।
টমেটো পাওয়া যাচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি আগে ছিল ১০০ টাকা কেজি। ব্যবসায়ীরা জানাচ্ছেন আগের থেকে সবজির বাজারদর অনেকটাই কমলেও সেভাবে বাজারে ভিড় নেই তবে কাল ভাইফোঁটা রয়েছে তাই সকলে আশাবাদী রয়েছেন কালকে বাজারের চাহিদা ভালো থাকবে। বাজারে বেশিরভাগ সবজি এখন ৫০ টাকা কেজির আশেপাশে।
তারা বলছেন এইরকমই সবজির দাম থাকলে সকলেরই সুবিধা বিক্রেতা থেকে ক্রেতাদের নাগালের মধ্যেই থাকবে সবজি দর। অন্যদিকে ক্রেতারাও জানাচ্ছেন অনেকটাই সুবিধা হয়েছে নিত্য দিনের সঙ্গী কাঁচা সবজি দাম কমায় স্বস্তি মিলেছে আরো কিছুটা দাম করলে হয়তো অনেক সাধারণের সুবিধা হবে।






