রাজ্যের খবর

৪০ ছুঁই ছুঁই আসানসোল, কাঠফাটা গরমে নাজেহাল শিল্পাঞ্চলের মানুষ

40 people touch Asansol, the people of the industrial area in the scorching heat

The Truth Of Bengal : পশ্চিম বর্ধমান, আসানসোল :  আসানসোল শিল্পাঞ্চল জুড়ে তাপমাত্রার পারদ চড়ছে। আবহাওয়া অফিসের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান জুড়ে।

হাওয়া অফিস সূত্রে জানা গেছে, আসানসোল শহরে 40 ডিগ্রি তাপমাত্রা থাকবে। চৈত্র মাসের এই গরমে নাজেহাল শিল্পাঞ্চলের মানুষ। নিত্য কাজে পথে বের হওয়া মানুষ জন মুখে কাপড় ঢেঁকে ও রোদ চশমা পরে বের হতে দেখা যাচ্ছে।গরমের কারণে বেলা বাড়তেই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট, ঠান্ডা পানীয়র দোখানে ভিড় দেখা যায় মানুষের, যদিও এই সপ্তাহে বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে হাওয়া অফিস সূত্রে খবর। এমতাবস্থায় বৃষ্টির দিকে তাকিয়ে শিল্পাঞ্চলের মানুষ।

Related Articles