Nadia: উড়িষ্যায় পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে গিয়ে বাংলাদেশী সন্দেহে আটক
এদের মোবাইলের মাধ্যমে বিদেশে যোগাযোগের সম্পর্ক খুঁজে পেয়েছে উড়িষ্যা পুলিশ।
Truth Of Bengal: মাধব দেবনাথ,নদিয়া: নদিয়ার পানিঘাটা পঞ্চায়েতের মির্জাপুরের বাসিন্দা অনেকেই পরিযায়ী শ্রমিক হিসাবে উড়িষ্যায় গিয়েছে। উড়িষ্যা পুলিশ সঠিক পরিচয় দেখাতে না পারার কারণে আটক করেছিল ২৩ জনকে। তার মধ্যে ২০ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি রয়েছে তিনজন। এদের মধ্যে রয়েছে মহীর মুন্সী ও রবিউল শেখ। (Nadia)
[আরও পড়ুন: Bihar Elections: বিহারে ব্যাকফুটে নীতীশ-বিজেপি জোট ]
এদের মোবাইলের মাধ্যমে বিদেশে যোগাযোগের সম্পর্ক খুঁজে পেয়েছে উড়িষ্যা পুলিশ। এরা নিজেদের মোবাইল ব্যবহার করে অন্য দেশের বাসিন্দাদের সঙ্গে কথা বলতো। সেই বিদেশী বাসিন্দাদের সঙ্গে ফোনে যোগসূত্র পাওয়ার কারণে তাদের আটক করে এখনো জিজ্ঞাসাবাদ চলাচ্ছে উড়িষ্যা পুলিশ। (Nadia)
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
কী কারনে বিদেশে যোগাযোগ করা হতো? এর পিছনে কোন অসৎ উদ্দেশ্য আছে কিনা বা এই দেশে থেকে দেশের গুরুত্বপূর্ণ তথ্য অন্য কোন দেশে পাচার করা হতো কিনা সেটাই খতিয়ে দেখার চেষ্টা করছে উড়িষ্যা পুলিশ। বর্তমান পরিস্থিতিতে উড়িষ্যা পুলিশের কাছে আটক নদিয়ার বাসিন্দা মহির মুন্সীর স্ত্রী রাধিগা মুন্সির দাবি, এই রাজ্যে কাজ নেই বলে ভিন রাজ্যে গিয়ে কাজ করতে হয় তার স্বামীকে। আর সেখানেই বাংলাদেশী সন্দেহে পুলিশ তার স্বামীকে আটক করে রেখেছে। (Nadia)






