রাজ্যের খবর

হাওড়ায় পথ দুর্ঘটনায় গুরুতর আহত ১

1 seriously injured in road accident in Howrah

The Truth Of Bengal: দেবাশীষ গুছাইত, হাওড়া: বাংলায় প্রবাদ বাক্য আছে রাখে হরি মারে কে আর সেই প্রবাদ বাক্যই বাস্তব হতে দেখা গেলো ধুলাগড়ে। ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত ১। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার  অন্তরগত ধুলাগড় টোল ট্যাক্স সংলগ্ন এলাকায়।

জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১ টা নাগাদ ধুলাগড় টোল ট্যাক্স এর কাছে কলকাতা বাউন্ডে হঠাৎ পিছন দিক থেকে আসা একটি বাস বাইক চাল      ক কে ধাক্কা মারে বাইক চালক বাসের নিচে চলে যান ওই সময় বাস চালক গাড়ি থামিয়ে দিলে ওই যুবককে উদ্ধার করেন ধুলাগড় ট্রাফিক পুলিশের কর্মীরা । পায়ে গুরুতর চোট পেয়েছেন তাকে নিয়ে উলুবেড়িয়া হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য। যুবকের নাম প্রবীর পরামানিক বাগনানের বাসিন্দা। হেলমেট থাকার জন্য প্রাণে বাঁচেন ওই যুবক। আমতা ধর্মতলার ঘাতক বাসটিকে আটক করেছে ধুলাগড় ট্রাফিক গার্ডের পুলিশ।

FREE ACCESS

Related Articles