Truth Of Bengal: দুর্গাপুরে এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ। জানা যায়, শুক্রবার রাত্রে এক সহপাঠীর সঙ্গে পড়ুয়া ক্যাম্পাসের বাইরে বের হন। ফুচকা খেতে যান তাঁরা। এরপর ই এমন ঘটনা ঘটে বলে অভিযোগ।
আরও পড়ুন: IndiGo Incident: উইন্ডস্ক্রিনে ফাটল! মাঝ আকাশে বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন ৭৬ যাত্রী
সূত্রের খবর, নির্যাতিতা পশ্চিম মেদিনীপুর জেলার দুর্গাপুরে একটি বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়া। ছাত্রীটি ওড়িশার জলেশ্বরের বাসিন্দা। অভিযোগ, কলেজের বাইরে থাকাকালীন, ফিরে আসার সময় অজ্ঞাতপরিচয় ৫-৬ জন ব্যক্তি তাঁদেরকে ঘেরাও করে। এরপর ছাত্রীটিকে জঙ্গলে নিয়ে গিয়ে নিগ্রহ করা হয় বলে অভিযোগ।
লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal
এরপর, সহপাঠী নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করান। সেই মেডিকেল কলেজেই তিনি চিকিৎসানাধীন। ঘটনা জানাজানি হওয়ার পরই সোরগোল পড়ে যায়। ছাত্রীর পরিবারকে খবর দেওয়া হলে সেখানে দ্রুত ছুটে আসেন মা ও বাবা। কলেজের শিক্ষার্থীরা এই ঘটনার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের দাবি জানায়। পাশাপাশি, সমস্ত ডাক্তারি পড়ুয়ারা বিচারের দাবিতে কলেজ চত্বরেই বসে পড়ে এবং বিক্ষোভ দেখাতে থাকে। তাঁদের দাবি কলেজের কর্তৃপক্ষের সঙ্গে এই ঘটনার তদন্তের বিষয়ে কথা বলতে চান তাঁরা। এরপর তাঁদের পরবর্তী পদক্ষেপ কী হবে তার সিদ্ধান্ত নেওয়া হবে।
ফুচকা খেতে গিয়ে ধর্ষণের শিকার ছাত্রী! মেডিকেল কলেজে পড়ুয়াদের বিক্ষোভ pic.twitter.com/9QcOjrj8ix
— TOB DIGITAL (@DigitalTob) October 11, 2025
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা হাসপাতাল চত্বরে। পুলিশের কাছে অভিযোগ দায়ের করা ঘয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। তরুণীর সহপাঠীকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এখন হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রীটি।






