দেশ
বকেয়া ফি না দেওয়ায় প্রিন্সিপালের হয়রানির শিকার হয়ে গায়ে আগুন! দেখুন ভিডিয়ো
তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে যায় এবং তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
Truth Of Bengal: পরীক্ষায় বসার অনুমতি না দেওয়া এবং বকেয়া ফি পরিশোধ না করায় অন্যদের সামনে অপমানিত হওয়ার অভিযোগে উত্তরপ্রদেশের মুজফ্ফরনগর জেলার এক কলেজ ছাত্র কলেজ প্রাঙ্গণের ভেতরেই আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। সংবাদ প্রতিবেদন অনুযায়ী, ওই ছাত্রের নাম উজ্জ্বল রানা, তিনি জেলার বুঢানা এলাকার বাসিন্দা। তাঁর শরীরের ৯০ শতাংশ পুড়ে যায় এবং তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।
🚨Muzaffarnagar, UP
At DAV College, BA student Ujjwal Rana set himself on fire. He’s in critical condition.Before the incident, he said “Main fees nahi de paya, toh principal ne mera exam form jama karne se rok diya.”🥲 pic.twitter.com/5gHijCIqyx
— Deadly Kalesh (@Deadlykalesh) November 8, 2025
হাসপাতালে শুয়ে দেওয়া জবানবন্দিতে উজ্জ্বল জানান, পরীক্ষায় বসার অনুমতি চেয়ে প্রিন্সিপালের কাছে গেলে তিনি তাঁকে অপমান করেন এবং গালিগালাজ করেন। উজ্জ্বলের কথায়, “প্রিন্সিপাল বলেন, তিনি কোনও দাতব্য প্রতিষ্ঠান চালান না, আমি যদি আত্মহত্যা করি তাতেও তাঁর কিছু যায় আসে না।” উজ্জ্বলের এই বক্তব্য-সহ একটি ভিডিয়ো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
খবরে জানা গেছে, শুক্রবার উজ্জ্বল কলেজে এসে দাহ্য পদার্থ নিজের শরীরে ঢেলে আগুন ধরিয়ে দেন। অন্যান্য ছাত্ররা দ্রুত আগুন নেভানোর চেষ্টা করে এবং তাঁকে হাসপাতালে নিয়ে যায়, যেখানে তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
কলেজের প্রিন্সিপাল অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, উজ্জ্বলকে অপমান করা হয়নি বা গালিগালাজও করা হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে এবং কলেজের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। তদন্তের পর উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।






