আন্তর্জাতিক

Muhammad Yunus: ‘নতুন বাংলাদেশ দিবস’ পালিত হবে না, সিদ্ধান্ত ইউনূস সরকারের

গত বুধবার, অন্তর্বর্তী সরকারের তরফে ঘোষণা করা হয়, ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসাবে চলতি বছরে পালন করা হবে।

Truth of Bengal:  জুলাই আন্দোলনের পর গত বছরের ৫ আগস্ট বাংলাদেশের শেখ হাসিনার সরকারের পতন হয়। তাঁর ৩ দিন পরে অর্থাৎ ৮ আগস্ট দায়িত্বে আসে মহম্মদ ইউনূসের (Muhammad Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। ৮ অগস্ট দিনটিকে ঘোষণা করা হয়, ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসাবে। গত বুধবার, অন্তর্বর্তী সরকারের তরফে ঘোষণা করা হয়, ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসাবে চলতি বছরে পালন করা হবে। তবে ঘোষণার ঠিক চার দিন পরে মত পাল্টে যায় ইউনূস সরকারের। বিজ্ঞপ্তিতে বলা ছিল, মোট ৩ দিন ধরে পালন করা হবে।

[আরও পড়ুনঃ Tamilnaru: শ্রীলঙ্কার ৩ নাগরিকের বেআইনি অনুপ্রবেশ! গ্রেফতার উপকূলরক্ষী বাহিনীর হাতে]

রবিবার, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের তরফে জানান হয়েছে, ৮ আগস্ট কোনও বিশেষ দিন পালিত হবে না বাংলাদেশে। ১৬ জুলাইকে আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশেষ দিবস হিসাবে পালন করা হবে। ১৬ জুলাইকে ঘোষণা করা হয়েছিল ‘আবু সাঈদ দিবস’ দিবস। ১৬ জুলাইয়ের দিনই, পুলিশের রবার বুলেটের আঘাতে মৃত্যু হয়েছিল আন্দোলনের মুখ সাঈদের। ৫ অগস্ট পূর্ব ঘোষিত ‘জুলাই গণ অভ্যুত্থান দিবস’ হিসাবেই পালিত হবে। বাংলাদেশের রাজনীতিতে নতুন বাংলাদেশ দিবস হিসাবে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।(Muhammad Yunus)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

তরুণদের নতুন দল জাতীয় নাগরিক পার্টির তিন সারির প্রথম নেতা  সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ এবং আখতার হোসেন ৮ আগস্ট দিনটি পালনের জন্য আপত্তি জানিয়েছিল। হাসনাতের বক্তব্য ছিল, ৮ আগস্ট নয়, ৫ আগস্ট নতুন বাংলাদেশের সূচনা হয়। সমাজমাধ্যমে সারজিস লেখেন, ৫ আগস্ট ‘জুলাই গণ–অভ্যুত্থান দিবস’ এবং ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস।’ তবে এত কিছুর মাঝে কী কারণে দিনটি পালন না করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা স্পষ্ট নয়।

Related Articles