রেবতি মালি: আবাসিক হোটেলের আড়ালে দিনের পর দিন চলছিল বেআইনি মধুচক্র। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে ডায়মন্ড হারবার থানার পুলিশ ও মহিলা থানার পুলিশের যৌথ অভিযানে ভেস্তে গেল সেই কর্মকাণ্ড। হানা দিয়ে আটক করা হয়েছে একাধিক যুবক ও যুবতীকে। সূত্রের খবর, ডায়মন্ড হারবার জেটিঘাট সংলগ্ন এলাকায়, ১১৭ নম্বর জাতীয় সড়কের ধারে একাধিক আবাসিক হোটেল গজিয়ে উঠেছে। বহুদিন ধরেই অভিযোগ উঠছিল, এই হোটেলগুলির আড়ালে চলছে অসামাজিক কার্যকলাপ। শনিবার দুপুরে সেই অভিযোগের ভিত্তিতে যৌথ অভিযান চালায় ডায়মন্ড হারবার থানার পুলিশ ও ডায়মন্ড হারবার মহিলা থানার পুলিশ (Diamond Harbour)।
আরও পড়ুন: Clerk: উত্তরবঙ্গের জেলায় গ্রুপ সি পদে ক্লার্ক নিয়োগ, কীভাবে করবেন আবেদন?
পুলিশি তল্লাশিতে একাধিক হোটেলে হানা দিয়ে বেশ কয়েকজন পুরুষ ও মহিলাকে আটক করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এই বিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, ‘‘ডায়মন্ড হারবারের জেটিঘাট সংলগ্ন এলাকায় কিছু আবাসিক হোটেলের আড়ালে দীর্ঘদিন ধরে মধুচক্র চলছিল বলে খবর ছিল। গোপন সূত্রে নিশ্চিত হয়ে শনিবার যৌথ অভিযান চালানো হয়। একাধিক পুরুষ ও মহিলা আটক হয়েছেন। বিষয়টি আমরা খতিয়ে দেখছি (Diamond Harbour)।’’
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
অভিযান চালানোর পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ পুলিশের পদক্ষেপকে স্বাগত জানালেও, কেউ আবার প্রশ্ন তুলেছেন— দিনের পর দিন এই কর্মকাণ্ড চলল কীভাবে পুলিশের চোখে ধুলো দিয়ে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে নারাজ। তবে এই অভিযান ঘিরে ডায়মন্ড হারবার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে (Diamond Harbour)।






