প্রথম মানবদেহে সোয়াইন ফ্লু-র নয়া স্ট্রেন! শূকরের দেহে ছড়াত এই ভাইরাস!
A new strain of swine flu in the first human body! This virus spread in the body of pigs!

The Truth Of Bengali : মানবদেহে এই প্রথম সোয়াইন ফ্লু-র নয়া স্ট্রেন ধরা পড়েছে। যা এতদিন শূকরের দেহে ছড়াত। চিনের রহস্যময় নিউমোনিয়া নিয়ে ইতিমধ্যে গোটা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে। উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। এবার নয়া উদ্বেগ সোয়াইন ফ্লু। এতদিন সোয়াইন ফ্লু ভাইরাস শূকরের দেহে আক্রান্ত হওয়ার খবর শোনা যেত। এবার মানবদেহে এই ভাইরাসের নয়া স্ট্রেনের হদিশ মিলতেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যা নিয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরাও।
সোমবার ব্রিটেনের এক ব্যক্তির দেহে এই ভাইরাসের হদিশ পাওয়া যায়। সোয়াইন ফ্লু-র নয়া স্ট্রেন [A(H1N2)v] এই ভাইরাসের হদিশ মিলেছে। এর আগে ২০০৯ সালে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছিল বহু মানুষ। যা সাধারণ সোয়াইন ফ্লু (H1N1) ভাইরাসে আক্রান্ত হয়েছিল। মূলত শূকর প্রজাতির মধ্যে সংক্রমণ ছড়ানো সোয়াইন ফ্লু ভাইরাসের প্রজাতি হল, H1N1, H1N2 and H3N2। তবে মানবদেহে এই ভাইরাস সাধারণত সংক্রমণ ঘটায় না। তবে প্রথম মানবদেহে নয়া স্ট্রেনের হদিশ মেলায় উদ্বেগ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
দেশে নিয়মমাফিক ফ্লু পরীক্ষা করতে গিয়েই মানবদেহে এই ভাইরাসের হদিশ মিলেছে বলে UKHSA-র তরফে জানানো হয়। এই নয়া স্ট্রেন পূর্ববর্তী স্ট্রেনগুলির সঙ্গে জেনেটিক্যালি সম্পর্কযুক্ত নয় বলেও UKHSA জানিয়েছে। তবে কীভাবে এটা মানবদেহে সংক্রমিত হল তা এখনও স্পষ্ট নয়। এছাড়াও ওই ব্যক্তি শূকর খামারে কাজ করতেন কি না তাও এখনও জানা যায়নি। তবে আক্রান্তের বিশেষ কোনও উপসর্গ দেখা না গেলেও এই নতুন স্ট্রেন নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন স্বাস্থ্যমহল।
FREE ACCESS






