ভ্রমণ
Trending

কলকাতার ব্যস্ত পরিবেশ থেকে একটু বিরতি পেতে চান! তাহলে ঘুরে আসুন বেলুড়ের রাধারমন জীউরের মন্দির বা রাসবাড়ি থেকে

Take a tour from Radharaman Jiu Temple or Rasbari in Belur

The Truth Of Bengal : ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে কিন্তু অফিস থেকে দূরে কোথাও ঘুরতে যাওয়ার জন্য ছুটি পাচ্ছেন না। তাহলে  কলকাতার কাছেই  ঘুরে আসুন বেলুড়ের রাধারমন জীউর এর মন্দির বা রাসবাড়ি থেকে। বেলুড় মঠ তৈরি হওয়ার আগেই তৈরি হয়েছিল এই মন্দির। ৯ টি চূড়া বিশিষ্ট এই মন্দির শ্রী শ্রী রাধা রমন জীউ কে উৎসর্গ করে তৈরি করা হয়েছিল। জোড়াসাঁকোর পূর্ণচন্দ্র দাঁ এই মন্দির নির্মাণ করেছিলেন। এই মন্দিরের পাশেই রয়েছে ৬ টি শিব মন্দির। গঙ্গার ধার থেকে এই মন্দির কে দেখতে অপূর্ব লাগে। শিব মন্দির গুলি নতুন করে সংস্কার করা হয়েছে। সাদা রঙের শিব মন্দিরের কারুকার্য দেখে আপনার চোখ ধাঁধিয়ে যাবে।

একপাশে ৩ টে এবং আরেক পাশে ৩ টে শিব মন্দির আছে। আর তার মাঝখানে রয়েছে একটি ওয়াচ টাওয়ার। ১২ টি পিলারের উপর বসানো  রয়েছে একটি বিশাল আকারের ঘড়ি। এই রাসবাড়িতে রয়েছে একটি রাসমঞ্চ। যার ভিতরে রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি। এছাড়াও আছে আরও নানা দেবদেবীর মূর্তি। রাসপূর্ণিমার দিন খোলা হয় এই মঞ্চটি। রাসপূর্ণিমার দিন আলোক সজ্জায় সেজে ওঠে জীউ মন্দিরের গোটা চত্বর। রাসমঞ্চর পাশাপাশি এখানে রয়েছে নাটমঞ্চ ও নহবৎখানা। শতাব্দী প্রাচীন এই মন্দিরের বহু কাহিনির টানে ছুটে আসেন ভক্তরা। এই মন্দির নিয়ে লোক মুখে নানা কথা শোনা যায়।

প্রচলিত আছে এক সময় রামকৃষ্ণ দেবের জন্মউৎসব পালন করা হয়েছিল এই মন্দিরে। স্বামী বিবেকানন্দ নিজের হাতে এই উৎসবের আয়োজন করেছিলেন। আবার শোনা যায় মন্দিরে অবস্থিত নহবৎ খানায় সানাই বাজিয়ে ভাঙ্গানো হত দেবতাদের ঘুম। মন্দিরের কিছু কিছু অংশ এখনও ভগ্নপ্রায় অবস্থায় থাকলেও মন্দিরের বেশিরভাগ অংশই নতুন করে সংস্কার করা হয়েছে। ভাবছেন যাবেন কী ভাবে? হাওড়া থেকে আপনি বাসে করে একেবারে পৌঁছে যেতে পারেন বেলুড়ের রাধারমন জীউর এর মন্দিরে। অথবা আপনি চাইলে দক্ষিণেশ্বর হয়েও যেতে পারেন এই মন্দিরে।

 

FREE ACCESS

Related Articles