প্রযুক্তি

ভারতের বাজারে নতুন স্মার্টফোন আনল স্যামসাং

Smartphone

The Truth of Bengal,Mou Basu: ভারতের বাজারের জন্য নতুন স্মার্টফোন আনল মোবাইল ফোন প্রস্তুতকারক সংস্থা স্যামসাং। Galaxy A05 নামের নয়া ফোনে পাওয়া যাবে ৫০ এমপি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। নতুন স্মার্টফোন ২টি ভার্সনে পাওয়া যাবে। ৬জিবি+১২৮ জিবি ভার্সনের ফোনের দাম ১২,৪৯৯ টাকা। ৪ জিবি+৬৪ জিবি স্মার্টফোনের দাম ৯,৯৯৯ টাকা।

স্যামসাং স্টোরে হালকা সবুজ, সিলভার ও কালো রঙে মিলবে নয়া স্মার্টফোন। স্যামসাংয়ের নতুন মডেলের স্মার্টফোনে ৫০০০ mAH ব্যাটারির সুবিধা পাওয়া যাবে। ৬.৭ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে ও মিডিয়াটেক জি৮৫ প্রসেসরযুক্ত নতুন গ্যালাক্সি সিরিজের স্যামসাংয়ের স্মার্টফোনে ৬ জিবি পর্যন্ত একস্ট্রা ভার্চুয়াল র্যামের সুবিধাও মিলবে।

নয়া মডেলের ফোনে ৫০ এমপি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ছাড়াও ২ এমপি ডেপথ সেন্সিং ক্যামেরা। নিজস্বী বা সেলফি তোলার সুবিধা থাকছে ৮ এমপি ক্যামেরার মাধ্যমে। ২৫ ওয়াট সুপার ফাস্ট চার্জিংয়ের সুবিধা থাকছে। ৪ বছরের সিক্যুরিটি আপডেট ও ২ জেনারেশন অপারেটিং সিস্টেম আপগ্রেড করার সুবিধাও থাকছে নতুন ফোনে।

Related Articles