
The Truth of Bengal: দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আজ শুক্রবার থেকে এই নিম্নচাপ আরও শক্তিশালী হয়ে উঠবে এবং আগামী শনিবার তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ঘূর্ণিঝড়ের নাম হবে “মিগজাউম”। মায়ানমার এই নামটি দিয়েছে।
ঘূর্ণিঝড়টির প্রাথমিক অভিমুখ হবে পশ্চিম ও উত্তর পশ্চিম। ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর সেটি উত্তর-পশ্চিম দিকে এগোবে। এরপর গতিপথ পরিবর্তন করলেও করতে পারে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এই ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ উপকূল থেকে বাংলাদেশে মূলত আছড়ে পড়তে পারে।
ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলবর্তী এলাকায় ভারী বৃষ্টিপাত, ঝড়ো হাওয়া ও জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। উপকূলবর্তী এলাকার বাসিন্দাদেরকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ঘূর্ণিঝড়ের বিষয়ে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।






