প্রযুক্তি

Nala Robotic Chef: এআই নির্ভর ‘নালা শেফ’ এবার আপনার রান্নাঘরের দায়িত্বে, নিখুঁতভাবে রাঁধবে বিশ্বের যেকোনো পদ

প্রযুক্তির সাহায্যে রোবট শেফরা খুব সহজে, খুব কম সময়ের মধ্যে নিখুঁত ভাবে যে কোনো সুস্বাদু খাবারের পদ অনায়াসে রেঁধে দিতে পারে।

Truth of Bengal: যে কোন রকমের সুস্বাদু খাবারের পদ অনায়াসে চোখের নিমেষে রেঁধে ফেলতে পারদর্শী নালা শেফ। রান্নাটা হল এক শিল্প। এবার রান্নার কাজকে আরও সহজ করে তুলতে হাজির হচ্ছে স্বয়ংক্রিয় রোবট শেফ বা রাঁধুনি। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে রোবট শেফরা খুব সহজে, খুব কম সময়ের মধ্যে নিখুঁত ভাবে যে কোনো সুস্বাদু খাবারের পদ অনায়াসে রেঁধে দিতে পারে। নালা শেফও এমন এক এআই প্রযুক্তি নির্ভর মাল্টিকুইজিন রোবোটিক শেফ (Nala Robotic Chef)।

যে কোনো রকমের জিভে জল আনা পদ অনায়াসে রেঁধে ফেলে নালা শেফ। নালা রোবোটিকস নামে এক সংস্থা সম্পূর্ণ স্বয়ংক্রিয় রোবট শেফ নালা শেফকে তৈরি করেছে। বিশ্বের যে কোনো প্রান্তের খাবারের রেসিপি রোবটের মেমোরিতে স্টোর করা থাকবে। পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে খুব সহজে খুব কম সময়ের মধ্যে নিখুঁত ভাবে যে কোনো সুস্বাদু খাবারের পদ অনায়াসে রেঁধে দেবে নালা শেফ। নালা রোবোটিকসের ইঞ্জিনিয়ার কেশব জানান, সব সময় রান্নার স্বাদ একই রকম সুস্বাদু থাকবে। রান্নার কোনো উপাদান নষ্ট হবে না। শতাধিক রকমের রান্না রাঁধতে পারে নালা শেফ (Nala Robotic Chef)।

Related Articles