Missing Mountaineer: এআই প্রযুক্তির সাহায্যে মোনভিসো পর্বত থেকে উদ্ধার নিখোঁজ পর্বতারোহীর দেহ
গত বছর সেপ্টেম্বরে নিখোঁজ হওয়া নিকোলা ইভালডোর খোঁজ পাওয়া যায় এবছর জুলাই। তবে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে ইতালির পর্বতারোহীর নিথর দেহর খোঁজ পাওয়া গেছে।
Truth of Bengal: পাহাড়ে চড়া, হাইকিংয়ের নেশা ছিল ইতালির পর্বতারোহী নিকোলা ইভালডোর। ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর রাতারাতি নিখোঁজ হয়ে যান পেশায় অর্থোপেডিক সার্জেন ও নেশায় পর্বতারোহী নিকোলা ইভালডো। ফ্রান্স আর ইতালির সীমান্তর কাছে কোটিয়ান আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ মোনভিসো জয় করতে গিয়ে নিখোঁজ হয়ে যান তিনি। ৩৮৪১ মিটার উঁচু মোনভিসো শৃঙ্গ (Missing Mountaineer)।
আরও পড়ুনঃ আরও জোরদার নিরাপত্তা, ৯৬টি অত্যাধুনিক সিসি ক্যামেরা ৮টি থানায়, রেকর্ড হবে শব্দও!
গত বছর সেপ্টেম্বরে নিখোঁজ হওয়া নিকোলা ইভালডোর খোঁজ পাওয়া যায় এবছর জুলাই। তবে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির সাহায্যে ইতালির পর্বতারোহীর নিথর দেহর খোঁজ পাওয়া গেছে। অভিজ্ঞ পর্বতারোহী নিকোলা ইভালডো এর আগে বহুবার একা একা অফবিট রুটে হাইকিংয়ে গেছেন। এবার মোনভিসো শৃঙ্গ জয় করতে দুর্গম নর্থওয়েস্ট রিজ বেছে নেন। শেষবার তাঁর ফোনের টাওয়ার পাওয়া যায় পিনেরোলোর কাছে। গত বছর ১৬ সেপ্টেম্বর থেকে কোনো রকম খোঁজ মেলেনি নিকোলার। ১৭ সেপ্টেম্বর থেকে তাঁর খোঁজ শুরু করেন পরিজনরা। ফোনের সিগনাল ডেটার ওপর ভিত্তি করে হেলিকপ্টার, ড্রোন ও প্রশিক্ষিত কুকুরের সাহায্যে খোঁজাখুঁজি শুরু হয় 9Missing Mountaineer)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
গত বছর অক্টোবরে খোঁজ না পেয়ে তল্লাশি অভিযান বন্ধ করে দেওয়া হয়। মোনভিসো শৃঙ্গর উত্তর ও পশ্চিম দিক খুবই খাড়াই। নিকোলা ইভালডোর ফোনের তথ্যর ওপর নির্ভর করে উত্তর দিকে, ঝুলন্ত হিমবাহ অঞ্চলে তল্লাশি চালানো হয়। গত ২৯ জুলাই হাই রেজোলিউশন ক্যামেরাযুক্ত ড্রোন ৫ ঘণ্টায় ২৬০০ ছবি তোলে। বিকেলের মধ্যে এআই প্রযুক্তি নির্ভর সফটওয়্যার ছবি বিশ্লেষণ করে হেলমেট পরা নিকোলা ইভালডোর নিথর দেহ চিহ্নিত করে। ৩১ জুলাই মোনভিসো শৃঙ্গর উত্তর দিকে সরু পেরোত্তি ক্যানালের কাছ থেকে দেহ মেলে (Missing Mountaineer)।






