প্রযুক্তি

লেন্সকার্টের অভিনব স্মার্ট গ্লাস: চশমার মাধ্যমে করা যাবে ফোন, শোনা যাবে গান

Lenskart's innovative smart glasses: You can make calls and listen to music through your glasses

Truth Of Bengal: প্রযুক্তির দুনিয়ায় ঝড় তুলল ভারতীয় চশমা প্রস্তুৎকারক সংস্থা Lenskart। তারা সম্প্রতি ভারতের বাজারে এনেছে নতুন Phonic স্মার্ট গ্লাস। Lenskart এর এই চশমাতে পাবেন ব্লুটুথ, অডিও এবং ভয়েজ অ্যাসিস্ট্যান্সের মতো উন্নত ফিচার। এই চশমা দিয়েই করা যাবে ফোন কল, শোনা যাবে পছন্দের গান এবং পাওয়া যাবে অতিরিক্ত ভয়েজ অ্যাসিস্ট্যান্টের সুবিধা। অর্থাৎ ব্যবহারকারীকে আলাদা করে ফোন ব্যবহার করতে হবে না।

চশমার টেম্পলেটের মধ্যে রয়েছে ইন-বিল্ট স্পিকার, যার মাধ্যমে সহজে গান শুনতে পারবেন এবং ফোন করতে ও ফোন কল রিসিভ করতে পারবেন। স্মার্ট গ্লাসে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি। চশমা পরে চলাফেরার সময় ভয়েজ অ্যাসিস্ট্যান্স ফিচারের সাহায্য পাওয়া যাবে। রয়েছে একটি বিশেষ বোতাম, যা দিয়ে বিভিন্ন ফাংশন ব্যবহার করা যাবে। এই স্মার্ট গ্লাসে ৭ ঘণ্টা পর্যন্ত প্লে টাইম মিলবে। এর সঙ্গে একটি চার্জিং কেবল থাকবে। গাড়ি চালানোর সময় ভয়েজ কমান্ডের মাধ্যমে মেসেজ পাঠাতে পারবেন। দেওয়া যাবে গুরুত্বপূর্ণ রিমাইন্ডার এবং অ্যান্ড্রয়েড ও iOS উভয় ফোনেই সহজে মিউজিক ট্র্যাক বদলানো যাবে।

অ্যান্টি গ্লেয়ার, ব্লু স্ক্রিন এবং শ্যাটারপ্রুফ লেন্সে পাওয়া যাবে লেন্সকার্টের ফনিক স্মার্ট গ্লাস। লেন্স বাছাইয়ের ওপর নির্ভর করবে চূড়ান্ত দাম। এই ফনিক স্মার্ট গ্লাস – ম্যাট ব্ল্যাক এবং সাইনি ব্লু, ২টি রঙে পাওয়া যাবে। দুটি ফ্রেম স্টাইল রয়েছে এই চশমাতে – নেভিগেটর এবং হাসলার। এটি ক্রেতার চাহিদা অনুযায়ী কাস্টমাইজও করা যাবে। লেন্সকার্টের অফিশিয়াল ওয়েবসাইট এবং বিভিন্ন চশমার দোকানে মিলবে ফনিক স্মার্ট গ্লাস।