প্রযুক্তি

পকেটেই থাকবে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট! ভারতের বাজারে প্রথম AI ভয়েস রেকর্ডার আনল Itel

ভারতের বাজারে দাম পড়বে ১২,৯৯৯ টাকা। কালো রঙে মিলবে।

Truth of Bengal: ভারতের বাজারে প্রথম এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর স্মার্ট ভয়েজ রেকর্ডার আনল Itel। Zeno AI প্রযুক্তির সাহায্যে চলবে এই স্মার্ট রেকর্ডার। অত্যাধুনিক যন্ত্র শুধু অডিও রেকর্ডই করবে না, আপনার ভয়েজ কমান্ড অনুযায়ী কাজও করবে। পকেটে থাকা আপনার পার্সোনাল অ্যাসিসট্যান্ট হিসাবে কাজ করবে এই এআই প্রযুক্তি নির্ভর স্মার্ট ভয়েজ রেকর্ডার। ভারতের বাজারে দাম পড়বে ১২,৯৯৯ টাকা। কালো রঙে মিলবে।

অ্যামাজন থেকে কেনা যাবে। জেনো এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর স্মার্ট ভয়েজ রেকর্ডার আপনার গলার স্বর রিয়েল টাইমে কনভার্ট করে নিতে পারে। ৫০টি ফরম্যাটে কাজ করতে পারে। ৮০টি ভাষায় কাজ করতে পারে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্ভর স্মার্ট ভয়েজ রেকর্ডারের সঙ্গে মিলবে মাল্টি মাইক্রোফোন সেটআপ, নয়েজ ক্যানসেলেশন ও ভয়েজ ক্যানসেলেশন ফিচার। বারবার চার্জ দেওয়ার ঝামেলা নেই। ৪০ ঘণ্টা ব্যাটারি লাইফ মিলবে।